সোমবার, ১১ মে ২০২৬

নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেটসহ আটক-৩

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেটসহ ৩জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে ঘুমধুম ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেটসহ ৩জনকে আটক করতে সক্ষম হয়।

রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ টান্টু সাহা।

সূত্রে জানা যায়, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের টহল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিদেশী সিগারেট রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্তের চোরাই পথে আসছে জেনে পুলিশ এই অভিযান চালায়। এতে পাচারকারীদের আটকসহ বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নুরুল হকের পুত্র মোহাম্মদ আরমান (২১), হলদিয়া পালং ইউনিয়নের আব্দুল গণির পুত্র আলীম উদ্দিন (২৩) এবং একই ইউনিয়নের সৈয়দ আলমের পুত্র মোহাম্মদ এমরান (২০)।

এ ব‍্যাপারে নাইক্ষ‍্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহা বলেন আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রস্তুতি হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

আরও পড়ুন

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায় তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৭) নামে এক শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০...