আগষ্ট মাস আসলে ১৫ ও২১ আগষ্টের খুনিরা নানান ষড়যন্ত্রের মেতে থাকে, আবারোও আরোও একটি আগষ্ট সৃষ্টির চেষ্টা করছে। তাই আগষ্টের খুনীদের যতদিন আইনের আওতায় এনে ফাঁসি হবে না ততদিন এই খুনীরা দেশী ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে।
১৫ আগষ্ট জাতি জনক বঙ্গবন্ধুর হত্যার সাথে মেজর জিয়া জড়িত আর ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার সাথে তারেক রহমান সরাসরি জড়িত, দিবালোকে মতো পরিষ্কার এই খুনীদের লক্ষ্য ও উদেশ্যে এক। তাই আমাদের আর্দশিক চেতনায় উদ্ধুদ্ধ হয়ে ঐকবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই।
১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারবর্গ এবং সকল শহীদদের স্নরণে ২১ আগষ্ট বিএনপি জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ৮নং শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগ আয়োজিত নগরীর মুরাদপুর চত্বরে আলোচনা সভায় বক্তারা এ অভিমত দেন।
আজ (২৬ আগষ্ট) বিকালে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল আহাদ এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রাকিন জাফরি পরিচালনায় অনুষ্টিত হয়।
আলোচনা সভায় বক্তৃর্তা করেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্র লীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, বেসরকারি কারাপরিদর্শক ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্মানিত অথিতি ছিলেন মুরাদপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দীন খোকন, সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক এমএ হালিম সিকদার মিতু, মোঃ হানিফ, চান্দগাঁও থানা ছাত্রলীগ সভাপতি নুরনবী সাহেদ, ডবলমুড়িং থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব হায়দার, ওমর গনি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা ইউসুফ আলী বিপ্লব, মোঃ ওমরগনি, তৌহিদুজ্জামান জয়, নুরুল আবছার রাফি, স্রাবন বড়ুয়া, ইমান হোসেন, ইসতিয়াক আলম রিফাত, এস এম রিহান চৌধুরী, মোঃ মাহিন, আলিফ হোসাইন, রাসেল পারভেজ, সাখাহয়াত হোসেন আবীর, ফাহিম শাহ, শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মিনহাজ, রবিউল ইসলাম রবিন, ইমতিয়াজ হোসেন সাঈদ, শফিকুর রহমান তাহসিন, সৌরভ পাল, রাকিবুল হক হ্নদয়, আবু হেলাল সিদ্দিকী সোহান, সাহেদ আল মাহমুদ, মোঃ তারেক, আবু ছালেহ মোঃ তানভীর মোঃ সৌরভসহ নেতৃবৃন্দ।
