চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় আবদুল গফুর (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।দুর্ঘটনাস্থলের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আবদুল গফুর উপজেলার ছদাহা আফজল নগর এলাকার মোজাফফর হোসেনের ছেলে।
দোহাজারি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, স্থানীয় নীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
