সোমবার, ১১ মে ২০২৬

শ্রম আইন লঙ্ঘনের মামলা স্থগিত চেয়ে আপিল বিভাগে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা কেন বাতিল হবে না, এই মর্মে জারি করা রুল খারিজের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।একইসাথে আবেদনে মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

বুধবার ২৪ আগস্ট আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ।

জানা যায়,বিগত ১৩ জুন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম নিম্ন আদালতে দুই মাস স্থগিত থাকবে বলে আদেশ দেন আপিল বিভাগ। একইসঙ্গে এই সময়ের মধ্যে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা কেন বাতিল হবে না, এই মর্মে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়।

বিগত ১৭ আগস্ট ২২ ইং ড. ইউনূসের বিরুদ্ধে করা মামলা কেন বাতিল হবে না, এই মর্মে জারি করা রুল খারিজ করে দেন বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ। এ কারণে তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC)...

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে,...

আরও পড়ুন

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু কম্পনের খবর পাওয়া গেছে।রোববার...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...