মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে চাল বিতরণ

সাফায়েত মেহেদী, মিরসরাই

মিরসরাইয়ে সমাজসেবক রিদোয়ান কবির (মিয়া সাব) ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার ১৫’শ পরিবারের মাঝে চাল বিরতণ করা হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রত্যেক পরিবাকে ৮ কেজি করে এ চাল বিতরণ করা হয়েছে।

এছাড়াও মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল ও মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মরহুম মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাবের পিতা আলহাজ্ব মাস্টার শামসুল আলম, মরহুমের স্ত্রী ও সমাজসেবিকা রাশেদা আক্তার মুন্নী, ছোট ভাই মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজিম উদ্দিন সহ পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

মরহুমের ছোট ভাই মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ১৯৯০ সাল থেকে আমার বড় ভাই মোহাম্মদ রিদোয়ান কবির মিয়াসাব এলাকার মানুষ দরিদ্র মানুষের পাশে ছিলেন। তখন থেকে এলাকার মানুষদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করতো।

২০০৯ সালের ২৪ আগস্ট ঢাকায় যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেও তার এ কাজটি আমরা চলমান রেখেছি। এছাড়াও রমজানে ইফতার সামগ্রী, ঈদ উপহার, গরিব মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা ও আর্থিক অবস্থা অস্বচ্ছল পরিবারদের মাখে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে সহযোগিতা করে আসছি।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৪ আগস্ট (দ্বিতীয় রমজান) ঢাকা যাওয়ার পথে কুমিল্লার বুডিচং থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান সমাজ সেবক, রাজনীতিবিদ মোহাম্মদ রিদোয়ান কবির প্রকাশ মিয়া সাব। সে থেকে এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এলাকায়, খেলাধুলা, অসহায়, দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিরতণ করে আসছে।

রিদোয়ান কবির জীবদ্দশায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের নির্বাহী সদস্য, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও উপজেলাব্যাপী ক্রীড়া ও সামাজিক কর্মকান্ডে ব্যাপক অবদান রেখে গেছেন। যা আজও মানুষের মাঝে স্মৃতি হয়ে আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...