মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৬ মাস

আন্তর্জাতিক ডেস্ক

১৯৯১ সালের ২৪ আগস্ট সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে ইউক্রেন। আর ঠিক ছয় মাস আগে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। ফলে ২৪ আগস্ট যেমন ইউক্রেনের ২১তম স্বাধীনতা দিবস, তেমনই লড়াইয়েরও ছয় মাস পূর্ণ হয়েছে।

গত ছয় মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলছে। রাশিয়া ইউক্রেনের কিছু অঞ্চল দখল করেছে। কিছু এলাকা ইউক্রেন আবার পুনর্দখল করেছে। যুদ্ধ চলছে।

এই অবস্থায় জেলেনস্কি জানিয়েছেন, তিনি রাশিয়ার হাত থেকে ক্রাইমিয়া আবার দখল করার শপথ নিচ্ছেন। তিনি বলেছেন, ২০১৪ সালে রাশিয়া বেআইনিভাবে ক্রাইমিয়া দখল করে নেয়। জেলেনস্কি বলেছেন, ক্রাইমিয়া স্বাধীন করাটা খুবই জরুরি।

জেলেনস্কির হুমকি, স্বাধীনতা দিবসে রাশিয়া হামলা করলে তার উপযুক্ত জবাব দেয়া হবে। স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় ভিডিও ভাষণে জেলেনস্কি জানিয়েছেন, কাল আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিন রাশিয়া ভয়ংকরভাবে আক্রমণ চালাতে পারে। কিয়েভে মার্কিন দূতাবাস থেকেও একই কথা বলা হয়েছে। রাশিয়া ইউক্রেনের স্বাধীনতা দিবসে সাধারণ মানুষকে লক্ষ্য করে আক্রমণ করতে পারে।

জেলেনস্কি বলেছেন, বুধবার স্বাধীনতা দিবসে রাশিয়া যদি কিয়েভে আক্রমণ চালায়, তাহলে তারা কড়া জবাব পাবে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট ডুডা জেলেনস্কির সঙ্গে দেখা করে বলেছেন, অন্য দেশের নেতারা যেন রাশিয়ার আগ্রাসন নিয়ে চোখ বন্ধ করে বসে না থাকেন। তিনি বলেছেন, ক্রাইমিয়া ইউক্রেনের অংশ ছিল এবং থাকবে।

জার্মান চ্যান্সেলার শলৎস রাশিয়ার নিন্দা করে বলেছেন, ইউক্রেনের অখণ্ডতা রক্ষা করা হবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন জানিয়েছেন, ‘গত ফেব্রুয়ারি থেকে রাশিয়া ক্রাইমিয়াকে কেন্দ্র করে ইউক্রেনের উপর আক্রমণ চালাচ্ছে। এটা মেনে নেয়া য়ায় না।’

ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ জানিয়েছেন, ইইউ ইউক্রেনকে সমর্থন করে যাবে। মাক্রোঁ বলেছেন, ‘আমাদের মনোভাবে কোনো পরিবর্তন হয়নি। আমরা দীর্ঘকালীন ভিত্তিতে আমাদের চেষ্টা চালিয়ে যাব। ইউক্রেনে যে মানবিক সংকট দেখা দিয়েছে, তার পুরো দায় রাশিয়ার। তারাই ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করেছে।’

মাক্রোঁ বলেছেন, ‘আমরা কোনো দুর্বলতা দেখাব না, কোনো সমঝোতায় যাব না, এটা আমাদের স্বাধীনতার বিষয়। সারা বিশ্বে শান্তি বজায় রাখার বিষয়।’

আমেরিকা এবং ইইউ ইউক্রেনকে শয়ে শয়ে কোটি ডলারের যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করেছে। কিন্তু তারা রাশিয়ার সঙ্গে সরাসরি কোনো সামরিক সংঘর্ষে জড়ায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...