মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা, নতুন ভর্তি ১৫৯ জন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত একদিনের ব্যবধানে জেলার বিভিন্ন স্থান থেকে ১৫৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরমধ্যে জেলার ১৩টি উপজেলায় ৯৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫০ জন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন।

জানা গেছে, বিআইটিআইডি হাসপাতালে গত ৯ দিনে ভর্তি হয়েছেন ৩৬৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী। এরমধ্যে ৯৩ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে কলেরার জীবাণু মিলেছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এরমধ্যে মিরসরাই ও ফটিকছড়িতে তিনজন করে, সীতাকুণ্ডে ১৪ জন, হাটহাজারী ও রাউজানে পাঁচজন করে, রাঙ্গুনিয়ায় ১২ জন, বোয়ালখালীতে ছয়জন, আনোয়ারায় ১৫, পটিয়ায় ১৪, বাঁশখালীতে ৯, চন্দনাইশে ১১, সাতকানিয়ায় ১ জন ও লোহাগাড়ায় ৪ জন নতুন রোগী রয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের রেজিস্ট্রার ডা. নুরুল হক, হাসপাতালে আজ ৫০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদেরর হাসপাতালের তৃতীয় তলায় ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সীতাকুণ্ডের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে সকাল ৮ থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

তিনি আরও জানান, ১৫ আগস্ট থেকে এ হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী বাড়তে থাকে। ২৩ আগস্ট পর্যন্ত ৯ দিনে ৩৬৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ৯৩ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে কলেরার জীবাণু পাওয়া গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...