বুধবার, ৫ আগস্ট ২০২৬

কক্সবাজারে পর্যটক হয়রানি, দুই ফটোগ্রাফার আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির অভিযোগে দুই ফটোগ্রাফারকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. গোলাম রাব্বি (ফটোগ্রাফার নম্বর ৩১৯) ও মো. মতিন হাওলাদার (ফটোগ্রাফার নম্বর ১০৬)।

কক্সবাজার ট্যুরিস্ট জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন জানান, ভুক্তভোগী দুই পর্যটক তাদের বিরুদ্ধে অভিযোগ করায় তাদের আটক করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ সম্পর্কে তিনি জানান, ফটোগ্রাফাররা এক পর্যটককে ছবি তোলার জন্য অনুরোধ করেন। ভুক্তভোগী পর্যটক বেশ কিছু ছবি তুলে দেওয়ার অনুমতিও দেন। কিন্তু ফটোগ্রাফার রাব্বি ৪০টি ছবি তুলে মোটা টাকা দাবি করেন। ছবিগুলো না নিতে চাইলে তাকে হুমকিও দেন।

আরেক ভুক্তভোগী পর্যটক ঢাকার নবাবগঞ্জ থেকে আগত মো. আশিক রানা (১৯) সাগরে গোসল করতে নামেন। এ সময় তার পাশে থাকা ফটোগ্রাফার মো. মতিন হাওলাদার ক্যামেরায় পানি লাগার অভিযোগে পর্যটককে কলার ধরে ওপরে নিয়ে এসে পাঁচ হাজার টাকা দাবি করেন। ঘটনাটি দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ সদস্যদের নজরে আসলে সঙ্গে সঙ্গে পর্যটককে ফটোগ্রাফারের কাছ থেকে উদ্ধার করা হয় এবং ফটোগ্রাফারকে আটক করা হয়। ভুক্তভোগী পর্যটক ট্যুরিস্ট পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দেন। উক্ত অভিযোগের ভিত্তিতে আটককৃত ফটোগ্রাফারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সৈকতের প্রত্যেকটি পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক রয়েছে। তাই কক্সবাজার বেড়াতে এসে কোনো পর্যটক হয়রানির শিকার হলে তাদের ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...