বুধবার, ৫ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে ২টি ফার্মেসী ও ল্যাবকে জরিমানা, ল্যাব বন্ধ

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ডে দুটি ফার্মেসীতে বিদেশী ও বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধ রাখার অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ল্যাব পরিচালনা করায় একটি ল্যাবকে বন্ধ করে দেয়া হয়। 

সোমবার দুপুর সাড়ে ১২টায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মোঃ শাহাদাত হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের বিভিন্ন ফার্মেসীতে বিক্রয় নিষিদ্ধ ঔষধ বিক্রয় হচ্ছে মর্মে গোপন সূত্রে জানতে পেরে সোমবার দুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোঃ শাহাদাত হোসেন।

তিনি পৌরসদরের বিরাজ ফার্মেসীতে অভিযান পরিচালনাকালে সেখান থেকে বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ঔষধ জব্দ করেন। এসব ঔষধ রাখার অপরাধে ফার্মেসীটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরই আদালত অভিযান চালায় সীতাকুণ্ড থানার সামনে থাকা শিপ্রা মেডিসিন নামক ফার্মেসীতে। এখানে অভিযানকালে বিক্রয় নিষিদ্ধ পুলিশ হাসপাতালের বিনামূল্যে প্রদানের বেশ কিছু ডায়বেটিসের ঔষধ এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে এই দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে কোন সরকারি ঔষুধ যেন বিক্রি না করা হয় সে বিষয়ে সতর্ক করা হয়। অন্যদিকে একই সময়ে অভিযান পরিচালনা করা হয় প্রেস ক্লাব চত্বর এলাকায় অবস্থিত জনতা ডায়গনষ্টিক সেন্টারকে। এই ল্যাবের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ল্যাবটিকে ১০ হাজার টাকা জরিমানা ও কাগজপত্র সংগ্রহ না করা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ ও প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাদাত হোসেন বলেন, দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে জনতা ল্যাবকে বারবার নথিপত্র সংগ্রহের কথা বলা হলেও তারা নির্দেশনা পালন করেননি। তাই ১০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে একটি পোষ্টে আমরা জানতে পারি যে সীতাকুণ্ডের কিছু কিছু দোকানে সরকারি ঔষধ পাওয়া যাচ্ছে। এর সত্যতা নিশ্চিত হতে আজ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি ঔষুধ ও বিদেশী ঔষধ পাওয়া গেছে দুটি ফার্মেসীতে। আশা করি অন্য প্রতিষ্ঠানগুলো আর এ ধরণের ঔষধ রাখবে না। ভবিষ্যতে এমন কিছু পাওয়া গেলে প্রতিষ্ঠানগুলো বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মিলজার হোসেন, সীতাকুণ্ড থানার এস.আই এমরানসহ সঙ্গীয় ফোর্স।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...