বুধবার, ২৯ জুলাই ২০২৬

২০৪১ সালে আমরা যে বাংলাদেশ গড়বো, তা নিয়ে কাজ করবে তরুণরা: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বে বড় বড় দেশগুলো সংকটের মধ্যে পড়েছে। সেখানে আমাদের অবস্থা আরও করুণ। তারপরও আমাদের যে সীমিত সম্পদ আছে তাই দিয়ে আমরা জনগণের সেবা করে যাব।

আজ সোমবার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৭৩ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় নবীন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালে আমরা যে বাংলাদেশ গড়বো, তা নিয়ে কাজ করবে তরুণরা। আমরা শুধু পরিকল্পনা দিয়েছি, কারণ আমরা তো অতদিন বেঁচে থাকতে পারবো না। তরুণদেরকেই এই পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ২০৪১-এ থামলেই চলবে না, আমাদের হাতে অনেক কাজ। আমাদের উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে হবে। একশো বছরের ব-দ্বীপ পরিকল্পনা প্রণয়ন করেছি আমরা। কারণ বাংলাদেশ ব-দ্বীপের একেক অঞ্চলের একেক সমস্যা। সেদিকে খেয়াল রেখেই এই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

দেশব্যাপী অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জীবনমান উন্নয়ন এবং অর্থনীতিতে এর প্রভাব সম্পর্কে শেখ হাসিনা বলেন, একটা ঘর যখন আমি দিলাম, সে তখন উৎপাদন করছে। সে গাছ লাগাচ্ছে, আরও নানা কাজ করছে। এটিও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে।

এবছর ৭০ জন পুরুষ ও ২৩ জন নারী কর্মকর্তা বিপিএটিসি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের হাতে সনদ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল।আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...