সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে জোরারগঞ্জ ইউনিয়ন আ.লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাফায়েত মেহেদী, মিরসরাই

মিরসরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ আগস্ট) জোরারগঞ্জ সোনালী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার।

জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজীর সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ সেলিম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু তাহের, সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দিন দিদার, সদস্য নিজাম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রসার বড়ুয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূইয়াঁ, জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সভাপতি জসিম উদ্দিন দুলাল, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।

জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার বলেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের ঘোষিত মাস ব্যাপী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এছাড়াও শাহাদতবরণকারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...