সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বায়েজিদে টিসিবির পণ্য গুদামজাত করে বিক্রি, আটক ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে অবৈধভাবে টিসিবির পণ্য গুদামজাত করে অন্য জায়গায় বিক্রি করায় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রোববার (২১ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার নগরীর বায়েজিদ বোস্তামী থানার আমিন টেক্সটাইল এলাকা থেকে আটকের বিষয়টি জানান।

এসময় টিসিবির লোগোযুক্ত ৩৯৮ লিটার সয়াবিন তেল, ২০০ কেজি মসুর ডাল এবং ২৫০ কেজি চিনি জব্দ করা হয়। টিসিবির ডিলার মো. বাবুর সহায়তায় দীর্ঘদিন ধরে চক্রটি এ কাজ করে আসছিল বলে জানায় র‌্যাব।

তিনি আরও বলেন, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কিছু অসাধু ব্যবসায়ী টিসিবির পণ্য (সয়াবিন তেল, ডাল ও চিনি) খোলা বাজারে সাধারণ মানুষের কাছে বিক্রি না করে অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে গোডাউনে মজুত রেখেছে।

এমন তথ্যের ভিত্তিতে শনিবার (২০ আগস্ট) আমিন টেক্সটাইল মিলস লিমিটেডের ভেতরে ভাড়া করা গোডাউনে অভিযান পরিচালনা করে মো. আব্দুল আজিজ সুমনকে (৩৪) আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোডাউনের ভেতর থেকে টিসিবির লোগোযুক্ত ৩৯৮ লিটার সয়াবিন তেল, ২০০ কেজি মসুর ডাল এবং ২৫০ কেজি চিনি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, আসামি আব্দুল আজিজ সুমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, পলাতক আসামি টিসিবির ডিলার মো. বাবুর (৩৫) সহায়তায় দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য সংগ্রহ করে অবৈধভাবে গোডাউনে মজুত রাখা হতো।

এরপর টিসিবির লোগো সম্বলিত সয়াবিন তেলের বোতল থেকে খালি বোতলে ভরে বাজারে বিক্রি করা হতো। একইভাবে চিনি ও ডাল সাধারণ প্যাকেটে ভরে বিক্রয় করে আসছিল চক্রটি।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, সরকারি ভর্তুকি মূল্যে টিসিবির সয়াবিন তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা এবং চিনি ৫৫ টাকায় খোলা বাজারে ভোক্তাদের মধ্যে বিক্রি করার কথা। কিন্তু অসাধু ডিলার তা না করে নিজেদের ভাড়া করা গোডাউনে অবৈধভাবে মজুত করে।

পরে কালোবাজারের মাধ্যমে অন্য সাধারণ পণ্যের মতো নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে টিসিবির পণ্য বিক্রি করে ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করে আসছিল। যার কারণে ভোক্তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও নিত্যপ্রয়োজনীয় পণ্য পায় না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...