বুধবার, ৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই সহোদরের

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ হাছান (১০) মোহাম্মদ হোছন (৯) চন্দ্রঘোনা খোন্দকার পাড়া গ্রামের দিনমজুর মোহাম্মদ শফির ছেলে।

শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় উপজেলার বনগ্রাম কাছেমুল উলুম মাদ্রাসার পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের বাবা মোহাম্মদ শফির বনগ্রাম আবুল খায়ের কলোনির ভাড়া বাসায় বসবাস করে বলে জানিয়েছেন ইউপি সদস্য ইমরান হোসেন ইমু।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়,  বিকেলে দুই ভাই নামাজ পড়তে যায় মাদ্রাসার মসজিদে। এরপর তাদের খুঁজে না পাওয়ায় নিহতের পরিবার মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট তাদের সন্তানদের সন্ধান জানতে চান। এতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সন্তানদের কোথায় গেছে কিংবা কোথায় আছে জানে না বলে জানান। এতে অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে খুঁজতে থাকে। রাত সাড়ে ৯টায় মাদ্রাসার পুকুরে খুজতে গেলে মৃত অবস্থায় প্রথমে হাছানের লাশ পাওয়া যায়। এরপর জাল দিয়ে পুকুরে তলিয়ে যাওয়া অবস্থায় আরেক ভাই হোছনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল নিয়ে গেলে কতব্যরত  চিকিৎসক তাদের মৃত বলে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

আরও পড়ুন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...