বুধবার, ৫ আগস্ট ২০২৬

আনোয়ারায় দায়ের কোপে বৃদ্ধ খুন, আসামী গ্রেফতার

মোহাম্মদ রিয়াদ হোসেন

আনোয়ারার বারশত ইউনিয়নে অচেনা যুবকের দায়ের কোপে  সুনীল চন্দ্র নাথ ( (৫৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছে । এই ঘটনায় আগন্তুুক(৩০)কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সকাল ৯ টার দিকে বারশত ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের ক্ষেত্র মোহনের বাড়িতে এ খুনের ঘটনা ঘটে।

বেলা সাড়ে ১১টায় বিষয়টি জানিয়েছেন বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ।

প্রতক্ষ্যদর্শী পরিমল জানান, আমি দিনমজুরি কাজে সুনীল দাদার বাড়িতে কাঠ কাটতে যায়। কাঠ কাঠার এক পর্যায়ে একটি লোক এসে ভাত খুঁজে আমি ভাতের জন্য সুনীল দা,র ঘরে যায় ওই সময়ে সুনীল দা মুরগিকে খাবার খাওয়াচ্ছে হঠাৎ ওই লোকটা আমাদের কাঠ কাঠার দা নিয়ে সুনীল দা,কে পেছন থেকে কোপ মারে। তখন আমি চিৎকার করলে সে আমাকে দিকে দৌড়ে ছুটে আসে।

ভিকটিমের বড় ভাই পার্শ দেব নাথ জানান, আমি ঘরে ছিলাম পরিমলের চিৎকারে ছুটে এসে দেখি ভাই রক্তাক্ত অবস্থায়  পড়ে আছে।

ভিকটিমের স্ত্রী অর্চেনা রাণী নাথ জানান, ওই লোকটাকে আমরা কোনোদিন দেখি নাই। কেন আমার স্বামীকে খুন করল আমি কিছুই জানি না। কারো সাথে শত্রুতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বাড়িতে কারো সাথে আমাদের কখনো দ্বিমত হয়নি। বাইরে কারো সাথে শত্রুতা আছে কিনা জানি না।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা হাছান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভিকটিম সকালে তাদের বাড়ির উঠানে কাঠ কাটতেছিল হঠাৎ একজন লোক এসে কাঠ কাঠার দা নিয়ে তাকে খুন করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে আমরা হত্যায় ব্যবহৃত দা জব্দ ও আসামিকে গ্রেফতার করেছি। আসামির সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...