বুধবার, ৫ আগস্ট ২০২৬

জাতির শ্রেষ্ঠ সন্তানদের থেকে সংবর্ধনা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে: চট্টগ্রামের বিদায়ী এসপি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম রশিদুল হক পিপিএম (সেবা) বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান ও দেশের অতন্দ্র প্রহরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা জীবনের মায়া ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়ার কারণে আমরা স্বাধীনতা অর্জন করেছি। দেশ স্বাধীন হওয়ার পেছনে তাঁদের অবদান অবিস্মরণীয়। এ দেশ স্বাধীন না হলে আমারা আজ এ পর্যায়ে আসতে পারতাম না। বীর মুক্তিযোদ্ধাদের ঋণ কখনো শোধ করা যাবেনা। এমন একটি সময় আসবে যখন কোন মুক্তিযোদ্ধাই বেঁচে থাকবেনা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিকট থেকে সংবর্ধনা গ্রহণের বিষয়টি সারাজীবনের জন্য বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সম্মান সর্বোচ্চ সম্মান ও ভবিষ্যতে কর্মজীবনে আরো বেশি সাহস যুগাবে। যতদিন বেঁচে থাকবো ততদিন বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনা অন্তরের অন্তস্থলে ধারণ করবো।

আজ শনিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ড কর্তৃক ষোলশহর ২নম্বর গেটস্থ এসপি’র সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মহানগর-জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ ও বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সরোয়ার কামাল দুলুর নেতৃত্বে সংসদের অধীন সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধারা ক্রেস্ট দিয়ে এসপিকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।

এসপি বলেন, স্বাধীন বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের অবদান চির অম্লান হয়ে থাকবে। চাকুরী জীবনে যখন যে অবস্থানে থেকেছি বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেছি, ভবিষ্যতেও করে যাবো। এখানে দুই বছর ৭ মাসে চাকুরী জীবনে চট্টগ্রামের সাথে আত্মার সম্পর্ক রয়েছে। এসপি হিসেবে চট্টগ্রামে আসার পর থেকে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় কাজ করার মাধ্যমে জেলা আইন-শৃংখলা পরিস্থিতি অন্যান্য স্থানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে চট্টগ্রামবাসী আমাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অকৃত্রিম বন্ধু জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম রশিদুল হক। কোভিড-১৯ পরিস্থিতিতে বিদায়ী পুলিশ সুপারের নেতৃত্বে বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ (ওসি) মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী বীর মুক্তিযোদ্ধাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। জাতীয় দিবসগুলোতে এসপি কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই পুলিশ সুপারের অবদান বীর মুক্তিযোদ্ধারা স্মরণ রাখবে। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাসড়কে সবাইকে সামিল হওয়ার আহবান জানান তিনি।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সরোয়ার কামাল দুলু বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস.এম রশিদুল হক একজন আলোকিত মানুষ ও মানবিক চৌকষ পুলিশ কর্মকর্তা। চট্টগ্রামে কর্মকালীন সময়ে জাতীয় ও অন্যান্য দিবসগুলোতে বীর মুক্তিযোদ্ধা তার কাছ থেকে যে সম্মানটুকু পেয়েছেন তা চট্টগ্রামের ইতিহাসে নজির হয়ে থাকবে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাঃ জাহাংগীর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) কবির আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা ও শিল্পাঞ্চল) সুজন চন্দ্র সরকার। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সরোয়ার কামাল দুলু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ খোরশেদ আলম (যুদ্ধাহত), জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম আলাউদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বোরহান উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দিলীপ কান্তি দাশ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ একরামুল হক, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেইন মোঃ হারুন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেদোয়ানুল হক, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম স্বাক্ষী কাজী নুরুল আবছার, খুলশী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউছুফ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক চৌধুরী ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক রনজিত কুমার শীল প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...