রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বোয়ালখালী পৌরসভায় ৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা

জয়নাল, বোয়ালখালী

বোয়ালখালী পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৯৪ কোটি ৮৩ লাখ ৫৮ হাজার ৫৭০টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর।

আজ (১০ আগস্ট) বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ে গণমাধ্যমকর্মী, পৌর কাউন্সিলর ও কর্মকর্তার উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন তিনি।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব হিসাবে আয় ধরা হয়েছে ৪ কোটি ৮৩ লাখ ৫৮ হাজার ৫৭০ টাকা এবং উন্নয়ন হিসাবে ৯০ কোটি টাকা আয় ধরা হয়েছে।

এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও রক্ষণাবেক্ষণের জন্য ৬ কোটি ৩২ লাখ ৮৫ হাজার টাকা এবং অবকাঠামো উন্নয়ন বাজেটে ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৫৩ লাখ টাকা।

এতে সমাপনী জের ধরা হয়েছে ২৮ কোটি ৪৭ লাখ টাকা।
বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র জহুরুল ইসলাম।

এ সময় পৌর প্যানেল মেয়র রেবেকা সুলতানা মণি, মো. তারেকুল ইসলাম, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সিরাজুল হক, মো. ইসমাইল হোসেন চৌধুরী আবু, শেখ আরিফ উদ্দিন জুয়েল, মাহমুদুল হক, জাহাঙ্গীর আলম, মো. পারভেজ, হাজী নাছের আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোবাইদা বেগম, শাহনাজ পারভীন, পৌর সচিব মো.মোশাররফ হোসেনসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাজেট অধিবেশন শেষে যথাযোগ্য মর্যাদায় আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের জন্য পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...