শনিবার, ৯ মে ২০২৬

বঙ্গমাতার অবদান ভুলতে পারব না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা ভুলে যাওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গমাতা বাংলাদেশের জন্য যে অবদান রেখে গেছেন তা আমরা ভুলতে পারব না। বঙ্গবন্ধুকে সবসময় এগিয়ে যাওয়ার পরামর্শ দিতেন, সাহস দিতেন।0

তিনি বলেন, ১৯৬৬ সালে আমি যখন কলেজে ভর্তি হলাম তখনই ৬ দফার আন্দোলন শুরু হয়। বঙ্গবন্ধু তখনই বাংলাদেশের অত্যন্ত প্রিয় নেতা ছিলেন। তিনি মানুষের মনের কথা জানতেন। তিনি মানুষের দাবির কথা, অধিকারের কথা যখন তুলে ধরার চেষ্টা করতেন তখনই তাকে আটক করা হত।

মন্ত্রী বলেন, সেই সময় ছাত্ররা একত্রিত হয়ে নেতাদের পরামর্শ নিয়ে ১১ দফা নিয়ে মুভমেন্ট শুরু করে। তেজগাঁওয়ের দায়িত্বে ছিলাম আমি। তখন আমরা দেখেছি, কতটা দুর্বার আন্দোলন হয়েছে। তখন তার নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়, মূল উদ্দেশ্য ছিল তাকে ফাঁসিতে ঝুলানো।

তিনি বলেন, তখন পাকিস্তান বঙ্গবন্ধুকে গোলটেবিল বৈঠকে আমন্ত্রণ জানাল। কীভাবে? তিনি প্যারোলে মুক্তি নিয়ে যাবেন। বঙ্গমাতা বঙ্গবন্ধুকে আগলে রাখতেন। সমস্ত আন্দোলনের জন্যই তিনি তাকে সবসময় সহযোগিতা করতেন। তিনি (বঙ্গমাতা) আমাদের ছাত্রনেতাদের নির্দেশ দিলেন। বঙ্গবন্ধু প্যারোলে মুক্তি নিয়ে সেখানে যাবেন না। মুক্ত বঙ্গবন্ধু যাবেন। আন্দোলন আরও জোরদার করতে হবে। যেন বঙ্গবন্ধুকে ছাড়তে পাকিস্তান বাধ্য হয়। তখন আমি বঙ্গমাতাকে দেখেছি, তার নেতৃত্ব দেখেছি। ৫৫ বছর বয়সে দীর্ঘ সময় কারাগারে ছিলেন বঙ্গবন্ধু। কিন্তু এ নিয়ে বঙ্গমাতার কোনো অভিযোগ ছিল না।

মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। কারণ দেশের মানুষ আমাদের পক্ষে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে। নির্বাচনের...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...