রবিবার, ১৬ আগস্ট ২০২৬

নির্বাচনে না এসে বিএনপির কোনো বিকল্প উপায় নেই: আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবেই। নির্বাচনে না এসে তাদের সামনে কোনো বিকল্প উপায় নেই।

তাই তারা পরিকল্পিতভাবে এখন দুটি কাজ করছে। একদিকে সরকারের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্র করছে। অন্যদিকে ছলে বলে কৌশলে ক্ষমতা দখলের পাঁয়তারা চালাচ্ছে।

আজ শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের অনুষ্ঠান উপলক্ষে আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় মেয়র বলেন, বিএনপি জামায়াতের এ অপতৎপরতার দাঁত ভাঙা জবাব দিতে আমাদের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে মাঠে থাকতে হবে। সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রমকে অধিকতর গুরুত্বের সঙ্গে সম্পন্ন করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে তিনটি করে ইউনিট। প্রত্যেক ইউনিটে ৩৭ জনের একটি কমিটি রয়েছে। এই ৩৭ জন প্রত্যেকে যদি ১০ জন করে সদস্য সংগ্রহ করতে পারেন তাহলে একটি ইউনিটে নিদেনপক্ষে ৩৭০ জন নতুন সদস্য আসবে। তিনটি ইউনিটে নতুন সদস্য সংখ্যা হবে মোট ১১১০ জন।

শনিবার সন্ধ্যায় আন্দরকিল্লা নজির আহমদ চৌধুরী রোডে আবদুল আজিজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

অনুষ্ঠানে আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসানের সভাপতিত্ব ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...