শনিবার, ১৬ মে ২০২৬

প্রদীপ-চুমকি দম্পতির বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক

বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার অভিযোগে বরখাস্ত হওয়া টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার রায় আজ বুধবার ঘোষণা হবে ।

চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে এ মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক মাহমুদ এ তথ্য জানিয়ে বলেন,  গত ১৮ জুলাই আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে ওই দিন আদালতের বিচারক ২৭ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেন। আদালতের আদেশ অনুযায়ী আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতে ওই মামলার রায় ঘোষণা করা হবে।’

জানা যায়, প্রদীপ- চুমকি দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেন আদালত।অবৈধ সম্পদ হিসেবে নগরের পাথরঘাটায় একটি ছয়তলা বাড়ি, ষোলশহরে সেমিপাকা ঘর, ৪৫ ভরি সোনার গয়না, একটি কার ও একটি মাইক্রোবাস এবং কক্সবাজারে ফ্ল্যাট এর কথা উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।

প্রদীপের অর্জিত অবৈধ অর্থ গোপন করতে সেই অর্থ দিয়ে আয়কর রিটার্নে কমিশন ব্যবসা এবং বোয়ালখালী উপজেলায় ৫টি পুকুর ১০ বছরের জন্য লিজ নিয়ে মাছের ব্যবসা দেখানো হয় চুমকির নামে।তাছাড়া চট্টগ্রামের কোতোয়ালীর পাথরঘাটা এলাকায় শ্বশুরের নামে বাড়ি নির্মাণ করেন সাবেক ওসি প্রদীপ। নির্মাণ পরবর্তীতে বাড়িটি প্রদীপের স্ত্রী চুমকিকে দান করেন প্রদীপের শশুর। বিগত ১৭ ফেব্রুয়ারি চুমকির বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। দুর্নীতির অভিযোগে দুদকের এ মামলায় ২৯ জনকে সাক্ষীর মধ্যে দুদকের পক্ষে ২৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

লামার ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের...

ঘুমধুমে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এবার উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস...

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের...