সরকারি নিষেধাজ্ঞায় ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকার পর রোববার থেকে নদীতে মাছ শিকার শুরু হয়েছে পুরোদমে।
সোমবার (২৫ জুলাই) সকালে নতুন ফিশারীঘাটে গিয়ে দেখা গেছে, ভরা বর্ষায় ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ঘাটে ফিরেছে জেলেরা। এরপর সেগুলো মিনি ট্রাকে করে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে আড়তে।
তবে পর্যাপ্ত ইলিশ ধরা পড়লে বিক্রিও চড়া দামে হচ্ছে। প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে ২৫ হাজার থেকে ২৬ হাজার টাকায়।
মাছ কিনতে আসা জামাল বলেন, সস্তায় ইলিশ পাবো বলে আগ্রাবাদ থেকে ফিশারিঘাটে এলাম। কিন্তু দাম বেশি হওয়ায় কিনতে পারিনি।
মাছ ব্যবসায়ী বাবুল সরকার বলেন, এখন ইলিশের একটু দাম বেশি। কয়েকদিন পর কমে যাবে।
