মিরসরাইয়ে দেশীয় তৈরী চোলাইমদসহ মো. সবুজ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার মিঠাছড়া দক্ষিণ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ২৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। আটককৃত সবুজ মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাবলু ডাক্তার বাড়ির আবুল কালামের ছেলে।
মিরসরাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মিঠাছড়া বাজারের দক্ষিণে একটি বাঁশের চাটাইয়ের দোকানের পাশে খালি জমি থেকে ২৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ সবুজ নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
