শনিবার, ৯ মে ২০২৬

মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে পথচারী নিহত

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে সাখাওয়াত হোসেন শুভ (১৫) নামের এক পথচারী নিহত হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) সকাল দশটার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার কমফোর্ট হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো তিনজন আহত গুরুতর হয়েছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা চট্টগ্রাম মেডিকেলে হাসপাতালে ভর্তি রয়েছেন।

এঘটনায় ঘতক পিকআপ চালক সোহেলকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। সে কক্সবাজার জেলার পেকুয়া থানার টৈটং নাপিতখালী এলাকার জাকির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে উল্টো পথে অটোরিকশা আসার সময় চট্টগ্রাম মুখী পিকআপটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে পাশে থাকা পথচারী ঘটনাস্থলে নিহত হন। এতে রিকশায় থাকা আরো তিনজন গুরুত্বর আহত হলে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, সকাল ১০টার দিকে কমফোর্ট হাসপাতালের সামনে দুর্ঘটনায় সাখাওয়াত হোসেন শুভ নামের এক পথচারী ঘটনাস্থলে নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় পিকআপ চালককে আটক হয়েছে এবং দুর্ঘটনার কবলিত পিকআপ ও অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৩, আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....