দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে আবারো একটি ৭.৫ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন ভেসে উঠেছে।
বুধবার (২০ জুলাই) বিকেলে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকা থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, মৃত ডলফিনটি ভাসতে দেখে তারা উদ্ধার করে পাড়ে তুলেন। পড়ে সংশ্লিষ্টদের খবর দেন তারা।
হালদা গবেষক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া জানান, হালদা নদীতে আরও একটি মৃত ডলফিন পাওয়া গেছে। এর দৈর্ঘ্য প্রায় ৭.৫ ফুট।ডলফিনটির ঠোঁটের দাঁতগুলো ফেলে দেওয়া হয়েছে। কি কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে। এ নিয়ে ৩৭ টি ডলফিনের মৃত্যু হয়েছে।
