সোমবার, ৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে গৃহবধূর ‘আত্মহত্যা’

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে এক গৃহবধূর ‘আত্মহত্যা’র খবর পাওয়া গেছে। ওই গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) মারা গেছেন। মঙ্গলবার ভোর ছয়টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী, শশুর, শাশুড়িসহ ৫জনকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, তিন বছর আগে প্রেম করে বিয়ের বন্ধনে আবদ্ধ হন উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামের নিরঞ্জন দাসের কন্যা রুপনা দাস ও ধুম ইউনিয়নের দক্ষিণ ধূম গ্রামের রাখাল কুমার দের ছেলে রুপম কুমার দে। বিয়ের পর থেকে শশুর বাড়ির লোকজন রুপনাকে গৃহবধূ হিসেবে মেনে নিচ্ছিলো না।

তবে তার স্বামী রুপম এবং সে মিরসরাই সদরে একটি বাসা ভাড়া করে বসবাস করতো। কিন্তু কিছুদিন পূর্বে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি হয়। এরপর রুপম রুপনাকে ছেড়ে চলে যায়। পরে অসহায় রুপনা তার দুই বছরের কন্যা সন্তানকে নিয়ে একাধিকবার শশুর বাড়িতে আশ্রয়-অধিকার চান। কিন্তু কিছুতেই মিলছিলো না আশ্রয়।

শেষতক গত সোমবার (১৮ জুলাই) বিকাল ৪টার নাগাদ নিজের কন্যা সন্তানকে নিয়ে পুনরায় শশুর বাড়িতে গেলে আবারো তাড়িয়ে দেয়ার চেষ্টা করে বাড়ির লোকজন। এসময় উপয়ান্তু না পেয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় গৃহবধূ রুপনা।

পরে স্থানীয়রা তাকে দ্বগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার (১৯ জুলাই) ভোর ৬টার নাগাদ চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ণ ইউনিটে মারা যান।

এ ঘটনায় মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ রুপনার স্বামী রুপম কুমার দে, শশুর রাখাল কুমার দে, শাশুড়ি বেলা রানি দে, ভাসুর কাঞ্চন কুমার দে ও জা উর্মি কে আটক করে আদালতে পাঠিয়েছে।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকালে ধূম ইউনিয়নের দক্ষিণ ধূম গ্রামে গৃহবধূ রুপনা দাস নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুনে দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

পরে তাকে চমেক বার্ণ ইউনিটে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যায়। এ ঘটনায় রুপনা দাসের স্বামীম শশুর, শাশুড়ি, ভাসুর ও ভাসুরের স্ত্রীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূ রুপনা দাসের বড় বোন বিউটি দাস বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা (যার নম্বর ৭) দায়ের করেছেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...