চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ মোহাম্মদ রবিউল হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইয়াসিন নগর ফকিরের বাড়ী সংলগ্ন এলাকার রাস্তা থেকে ১টি ২ নলা এলজি এবং ২ রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সে ঐ এলাকার দুলাল তালুকদারের বাড়ীর মো. বাহাদুর মিয়ার পুত্র।
রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন জানান, ২ নলা এলজি এবং কার্তুজসহ রবিউল হোসেন নামের ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
