চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেকে যাত্রী উঠা নিয়ে সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাতজনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) মো. নাজমুল হাসান নামের এক যুবক বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
আজ মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
থানা মামলা নং- ১৯।
মামলার আসামিরা হলেন – মো. ইসকান্দর( ৩৩), দিদার (২২), ইমন (২১),সোহেল (২৫), আরমান (২২),রানা( ২০) এবং ইমরান (২২)।
এরা সকলেই উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের বাসিন্দা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, মইজ্জ্যারটেক যাত্রী উঠা নিয়ে মারামারির ঘটনায় গত শুক্রবার ৭জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।এছাড়া অজ্ঞাতনামা রয়েছে আরো ২/৩ জন।
উল্লেখ, গত ১২ জুলাই উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় যাত্রী উঠা নিয়ে মাহেন্দ্র গাড়ি ও বাস ড্রাইভার মধ্যে এই মারামারির ঘটনা ঘটে।
এসময় ছুরিকাঘাতে তিনজন গুরুতর আহত হয়ে চমেক মেডিক্যালে চিকিৎসা নেন।
