বুধবার, ৬ মে ২০২৬

ফটিকছড়িতে বাস চাপায় বৃদ্ধা নিহত

দৌলত শওকত, ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে বাস চাপায় ছালেহা খাতুন(৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ জুলাই রবিবার বিকাল ৫ টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাঞ্চুরহাট ডাক্তার ইছহাক বাড়ীর মৃত মুহাম্মদ ইউনুছের স্ত্রী। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।

জানা যায়, চট্টগ্রাম হতে সিএনজি অটোরিকসা নিয়ে ফটিকছড়িতে আসার সময় নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি বাস সিএনজি অটোরিকসাটিকে চাপা দেয়। এতে সিএনজি আরোহী ছালেহা খাতুন(৬০), ফয়সাল(১০) ও শারমিন আক্তার(৩৪) আহত হয়। পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছালেহা খাতুনকে মৃত ঘোষনা করেন। আহত অপর ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা সম্পর্কে নিহত বৃদ্ধার মেয়ে ও নাতী।

এ ব্যাপারে নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহমুদ বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

চকরিয়ায় পুলিশের অভিযানে ২১ আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) বিকালে চকরিয়া থানা পুলিশ এক...