বুধবার, ৬ মে ২০২৬

রাজনৈতিক দল ও ইসির সংলাপ শুরু কাল

নিজস্ব প্রতিবেদক

শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ডামাডোল। কাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনী সংলাপে বসছে ইসি। নিবন্ধিত ৩৯ দলের দাবি ও পরামর্শ শুনবে নির্বাচন কমিশন। দুই নির্বাচন কমিশনার জানিয়েছেন, বিএনপিসহ সকলের অংশগ্রহণ আশা করে নির্বাচন কমিশন। সংবিধান ও আইন সমর্থন করে, বেশিরভাগ দলের এমন দাবির বাস্তবায়ন করতে চায় কমিশন।

হোক সে কাগুজে ব্যালট নয়তো বৈদ্যুতিক বোতামের ইভিএম। ভোট মানেই সম্মতি আদায়ের লড়াই। নাগরিকদের প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিকতা। জাতীয় নির্বাচনের বাকি এখনও প্রায় দেড় বছর। তবে আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রোববার থেকে শুরু হচ্ছে ইসির নির্বাচনী সংলাপ। ১৭ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে টানা আলোচনা।

এ নিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, সুষ্ঠু নির্বাচন করার জন্য যেকোনো সাজেশন দিতে পারেন আমাদের। অর্থাৎ, নির্বাচনী ব্যবস্থাপনা, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট, ইভিএম হোক বা ব্যালট হোক অথবা কমিশনের আরও কী কী দায়িত্ব পালন করা উচিত।

কেবল আয়োজনের আনুষ্ঠানিকতা নয়, নতুন ইসির চাওয়া ভোটের গ্রহণযোগ্যতা। তাই বিএনপিসহ নিবন্ধিত সব দলের নির্বাচন ভাবনা জানতে চায় কমিশন। পদ্ধতির সংস্কার চাইলেও তা জানাতে পারে দলগুলো। এর আগে ইভিএম সংলাপেও বিএনপিসহ নির্বাচন বিমুখ দলগুলোকে আনার চেষ্টা করেছিলো বলে জানিয়েছেন, কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব।

নির্বাচন কমিশনার মো. আলমগীর আরও বলেন, আমরা বারেবারেই তাদেরকে ডাকবো। যতোদিন তারা না আসবেন ততোদিন ডাকবো, ডাকতেই থাকবো।

নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আহসান হাবিব বলেন, অনিয়ম যেনো কেউ না করতে পারে, সে প্রিকশন নিতে আমরা নতুন নতুন পন্থা অবলম্বন করবো। আমাদের আন্তরিকতার অভাব নেই। টেলিফোনে আমি ওনাকে বলেছিলাম যে, স্যার আপনাকে দাওয়াত দিলে আপনি কি আসবেন? উনি তখন চুপ ছিলেন।

এরইমধ্যে নির্বাচনী রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে, ইসি। দলের সাথে সংলাপ শেষে চুড়ান্ত প্রস্তুতি শুরু হবে। তাই, সংলাপকে বিশেষ গুরুত্ব দিতে চায় কমিশন।

নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আহসান হাবিব আরও বলেন, আপনারা দেখেছেন যে সর্বশেষ বড় বড় নির্বাচনগুলোয় আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। এগুলো পাইলট প্রোজেক্ট ছিল। আমাদের পরিকল্পনা আছে যে জাতীয় সংসদ নির্বাচনেও আমরা এসব ব্যবহার করবো।

একদিকে ভোটের প্রস্তুতি শুরু হলেও নিরপেক্ষ সরকারের দাবিতে মাঠে সরব বিএনপি। ইসি কোনো সংলাপে না যাওয়ার দাবিতেও অটল দলটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার ৩৮টি অডিট রিপোর্টের ওপর প্রাপ্ত পর্যবেক্ষণ এবং সুপারিশসমূহ উপস্থাপন করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) দুপুরে সচিবালয়ের...

সিন্ডিকেট-দুর্নীতির বিরুদ্ধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, ভেজাল রোধ, সিন্ডিকেট ভাঙতে, দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসকদের (ডিসি) দায়িত্ব পালনে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) বিকাল ৫টায় নগরীর রিকাবিবাজারে সিলেট...