সোমবার, ৩ আগস্ট ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচ থেকে ২০ লাখ টাকা উদ্ধার, আটক ১

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী রেজিস্টার্ড ক্যাম্পের বসতঘরে বিশেষ কায়দায় মাটির নিচে ড্রামের ভিতর লুকিয়ে রাখা নগদ ২০ লাখ টাকাসহ এক যুবককে আটক করেছে ১৬ এপিবিএন।

আটক রোহিঙ্গা যুবক নুর বারেক (২৫) নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পের বি-ব্লকের মৃত খলিলুর রহমানের পুত্র।

শুক্রবার (১৫ জুলাই) ভোর ৩টা ৫০ মিনিটের সময় ধৃত নুর বারেকের দেওয়া তথ্যমতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের আই ব্লকের হাজী সুলতানের বসতঘরের মাটির নিচ থেকে টাকা গুলো উদ্ধার করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তারিক জানান, শুক্রবার (১৫ জুলাই) ভোর ৩টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স আই ব্লকে অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা কালে এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা হাজী সুলতানের বসতঘর থেকে ধৃত যুবক নুর বারেক (২৫) দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

আটকের পর নুর বারেকের দেওয়া তথ্যমতে আই ব্লকের রোহিঙ্গা শরণার্থী হাজী সুলতানের বসতঘরে তল্লাশি করা হয়। তল্লাশীকালে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভিতর অবৈধ নগদ ২০ লাখ টাকা উদ্ধার করা হয়।

অধিনায়ক আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...