সোমবার, ৩ আগস্ট ২০২৬

সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু, হাসপাতালে কাতরাচ্ছেন ২ সন্তান

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বুড়িচংয়ে রাস্তা পার হতে গিয়ে এক দম্পতি বাসচাপায় নিহত হয়ছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি তাদের দুই সন্তান। দুর্ঘটনার পরপরই বাসচালককে আটক করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের কাবিলা এলাকায় বুধবার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোকাম ইউনিয়নের ভাড়াইর গ্রামের ইদ্রিস মিয়া (৪৫) ও তার স্ত্রী লুৎফা বেগম (৩৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বুধবার রাত ৯টার দিকে আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে এসে কাবিলা বাসস্ট্যান্ডে নামেন ইদ্রিস, লুৎফা ও তাদের ২ সন্তান। হেঁটে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

তিনি জানান, এ সময় তাদের ২ সন্তানও মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

বাস ও বাসের চালক আব্দুর রহমানকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...