রবিবার, ২ আগস্ট ২০২৬

সরকারি ওষুধ চুরি, চমেক হাসপাতালের ৩ কর্মচারী গ্রেপ্তার

মো. মহিউদ্দিন

সরকারি ওষুধ চুরির দায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটকৃতরা হলেন – ১. দিলীপ কুমার নাথ, ২. আশীষ দাশ এবং ৩. পলাশ ধর।

আটকৃত তিনজনেই চমেক হাসপাতালে স্পেশাল ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১১ জুলাই) সকালে ওষুধ চুরির দায়ে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ‘সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন স্পেশাল ওয়ার্ড বয় সরকারি ওষুধ চুরি করে বাইরে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা জানারও চেষ্টা করা হচ্ছে।’

প্রসঙ্গত, চট্টগ্রাম মেডিকেল রোগীর ওষুধ চুরির ঘটনা প্রায়শই ঘটে থাকে। এসব ওষুধ চুরির সাথে হাসপাতালের ওযার্ডবয়, স্টোর ম্যানের সম্পৃক্ততা থাকার কথা জানিয়েছে পুলিশ।

এর আগে (৭ জুলাই) বৃহস্পতিবার সুমন বড়ুয়া নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

এছাড়াও আগে চলতি বছরের ৮ ফ্রেব্রুয়ারি বিপুল পরিমাণ চোরাই ওষুধসহ ২৬ নং ওয়ার্ডের সরকারি স্টাফ আশু চক্রবর্তী ও আউটসোর্সিং কর্মচারী মো. সৈয়দকে গ্রেফতার করে পুলিশ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...