রবিবার, ২ আগস্ট ২০২৬

মিরসরাই ট্র্যাজেডির ১১ বছর আজ

নিজস্ব প্রতিবেদক

আজ শোকাবহ মিরসরাই ট্রাজেডির ১১ বছর পূর্ণ হয়েছে। ২০১১ সালের আজকের দিনে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল ৪৪ জন শিক্ষার্থী এবং একজন অভিভাবকসহ মোট ৪৫ জন।

মর্মান্তিক ওই দুর্ঘটনার পর শোকার্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফলে দুর্ঘটনাটি সারা পৃথিবীতে আলোচিত হয়। সেই থেকে ১১ জুলাই দিনটি ‘মিরসরাই ট্র্যাজেডি দিবস’ হিসেবে স্থানীয়ভাবে পালিত হয়ে আসছে।

এখনো সেই দুঃসহ স্মৃতি মনে এলেই আঁতকে ওঠেন নিহতদের স্বজনরা। এখনো যাওয়া-আসার পথে দুর্ঘটনাস্থলে থমকে দাঁড়ায় পথিক। প্রতিবছরের মতো এবারও নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি।

আবুতোরাব উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল বলেন, গত দুবছর করোনা মহামারির কারণে বড় কোনো কর্মসূচি হয়নি। তবে এবছর সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় আমরা কর্মসূচি হাতে নিয়েছি। সকালে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। নিহতদের স্মরণে আবেগ ও দুর্ঘটনাস্থল অন্তিমে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০১১ সালের ১১ জুলাই। পঞ্জিকার এই দাগকাটা দিনে সারাদেশকে শোকস্তব্ধ করে মিরসরাইয়ের বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় একটি মিনি ট্রাক উল্টে ৪০জন স্কুল ছাত্রসহ ৪৫ জনের মৃত্যু হয়েছিল। ওইদিন মিরসরাই স্টেডিয়ামে ছিল বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলায় অংশ নিয়েছিল মায়ানী ইউনিয়নের আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মঘাদিয়া ইউনিয়নের আঞ্জুমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিজয় মিছিল নিয়ে মিনি ট্রাকে চড়ে হৈ-হুল্লোড় করতে করতে বাড়ি ফেরার পথে স্মরণকালের মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মৃত্যুবরণ করেছে, আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ৩১জন ছাত্র। এছাড়া প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ২জন, আবুতোরাব ফাজিল মাদ্রাসায় ২জন, আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন, আবুতোরাব এস এম প্রাথমিক বিদ্যালয়ের ২জন, ক্রীড়ামোদী ২জন যুবক, ২ কিশোর, ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণকারী একছাত্রের বাবা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...