শনিবার, ৮ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৫ বসতঘর 

মোহাম্মদ ইমরান হোসেন: রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতঘর।বুধবার (৬ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দ বাড়ি ১নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- ওই এলাকার স্থানীয় জান্নাতুল ফেরদৌস, মোজাম্মেল, মোদাচ্ছের, মোজাফফর ও মনসুর।

ভোররাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে তাদের ঘর পুড়ে যায়। পরে রাঙ্গুনিয়া থানার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। তবে এখানকার রাস্তাগুলো খুব সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকার জায়গা পর্যন্ত ছিলোনা। ফলে অনেক দূর থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ চালাতে হয়েছে ফায়ার সার্ভিসকে। সর্বশেষ সকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কামরুজ্জামান সুমন বলেন, “রাত ৩ টা ৫৬ মিনিটের দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তবে সেখানে পানির উৎস না থাকায় ২০টি ডেলিভারি হোজ খুলে আগুন নিয়ন্ত্রণ করি”।

তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ধারণা করছে গ্যাস লাইন থেকেই হয়তো এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এসময় অগ্নিকবলিত বসতঘর থেকে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল উদ্বার করা হয়েছে। আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে ৭ লক্ষ টাকার।

এদিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এসব বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, অভিযোগ ভুক্তভোগীদের। তবে এ নিয়ে তাঁরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি বলেও জানিয়েছেন ওই ভুক্তভোগীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...