রবিবার, ২ আগস্ট ২০২৬

কক্সবাজারে ১০ মিনিটে খুন করা হয় ছাত্রলীগ নেতা ফয়সালকে

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

হঠাৎ সামনে এসে সিএনজি অটোরিকশা আটকানো হয় ফয়সালের। এরপর কুপিয়ে ৫ থেকে ১০ মিনিটের খুন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আর এতে আজিজ সিকদারের নেতৃত্বে অংশ নেয় ১৫ থেকে ২০ জন।

বুধবার (৬ জুলাই) সকালে ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যার প্রধান আসামী আজিজ সিকদারের প্রাথমিক স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে র‌্যাব-১৫ এর উপঅধিনায়ক মেজর মঞ্জুর মেহেদি এই তথ্য জানান।

ঘটনার পরপরই র‌্যাব অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী আজিজ সিকদার ও ফিরোজ আলমকে আটক করে। তাদেরকে আটকের বিষয়ে বুধবার সকালে ব্রিফিং করে র‌্যাব। সেখানে এই তথ্য জানানো হয়।

আটক আজিজ সিকদার খুরুশকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত বাঁচা মিয়া সিকদারের ছেলে এবং ফিরোজ আলম একই এলাকার সিরাজুল হক সিকদারের ছেলে।
মেজর মঞ্জুর মেহেদি জানান, এই হত্যাকান্ডটি সংঘবদ্ধভাবেই করা হয়েছে। তবে এখনো পর্যন্ত হত্যার মূল উদ্দেশ্য সেটি জানা যায়নি। এই হত্যার সময় ব্যবহৃত অস্ত্রগুলো উদ্বারের চেষ্টা চলছে।

তিনি জানান, আজিজ ও ফিরোজ প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। হত্যাকান্ডের সঙ্গে আরো অনেকের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আমরা প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানতে পারি । তাই এ বিষয়টিও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। আটক আসামীদের কক্সবাজার সদর মডেল থানায় হন্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

গত রোববার কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন থেকে ফেরার পথে কুপিয়ে খুন করা হয় সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে।

এই ঘটনায় মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১ টার দিকে সদর মডেল থানায় নিহত ফয়সালের বড়ভাই নাছির উদ্দীন বাদী মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামী করা হয়। এদিকে ঘটনার দিন অভিযান চালিয়ে পুলিশ ৬ জনকে আটক করেছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...

ঈদগাঁওতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে শাহ ফকির বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১:০৩ মিনিটে এ...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...