রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলাধীন রাজস্থলী বাজার হতে ২০ লিটার বাংলা মদ সহ এক মাদক পাচারকারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ জুলাই) রাজস্থলী থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে রাঙামাটি আদালতে সোর্পদ করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১ টায় গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার রাজস্থলী বাজার এলাকা হতে মতিউর রহমান (২২) নামে এক যুবককে আটক করা হয়।
রাজস্থলী থানার (ওসি) জাকির হোসেন জানান, রাতে অভিযান চালিয়ে এক যুবককে ২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ আটক করা হয়। আটককৃত যুবককে মাদক আইনে মামলা করে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।
