বুধবার, ৬ মে ২০২৬

কক্সবাজারে ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যায় ১৭ জনকে আসামি করে মামলা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীন (২৫) খুনের ঘটনায় ১৭ জনকে এজাহারনামীয় এবং আরো ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। 

মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১ টার দিকে ছাত্রলীগ নেতার বড় ভাই নাছিরউদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানা ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন।

আরো পড়ুন: কক্সবাজারে ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যার নেতৃত্বদানকারী আজিজ গ্রেপ্তার

মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে স্থানীয় আজিজ সিকদারকে। তিনি ইতিপূর্বে সন্দেহভাজন আসামী হিসাবে র‌্যাবের হাতে আটক হন। তবে তাকে এখনও পুলিশের হাতে হস্তান্তর করা হয়নি। একইদিন রাতে সদর থানা পুলিশের অভিযানে আটক ৬ জনকে মঙ্গলবার ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

কক্সবাজার সদর থানা পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, এই ঘটনায় আটক সন্দেহভাজন ৬ আসামীকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার বাকী আসামীদের গ্রেফতারের জন্যও অভিযান চালানো হচ্ছে।

আরো পড়ুন:রাঙ্গুনিয়ায় পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি ওসিসহ আহত ২ , আটক ১

মামলার এজাহার জমা দেওয়ার পর থানায় সাংবাদিকদের সাথে কথা বলেন মামলার দাবী নাছির উদ্দীন। তিনি জানান, ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। আমরা আসামীদের সর্বোচ্চ শাস্তি চাই।

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে নাছির উদ্দীন বলেন, পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে তার (এসআই আবু রায়হান) বিরুদ্ধে তদন্ত করছে তারা। দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার দিকে খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে। অভিযোগ উঠে পুলিশের সামনেই কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীনকে।

নিহত ফয়সাল উদ্দীন (২৫) কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ওই এলাকারই মৃত লাল মোহাম্মদের ছেলে। এই ঘটনার দুইদিন পর থানায় মামলা রেকর্ড হলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট উপস্থাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার...

আরও পড়ুন

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম পর্বের কাবাডি বালক বিভাগে বাঁশখালী উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

চকরিয়ায় পুলিশের অভিযানে ২১ আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) বিকালে চকরিয়া থানা পুলিশ এক...