শনিবার, ৮ আগস্ট ২০২৬

উখিয়ায় স্পেশালাইজড হসপিটাল উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় উদ্বোধন হলো স্পেশালাইজড হসপিটাল ।মঙ্গলবার(৫ জুলাই ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হসপিটালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

উখিয়া ডিগ্রি কলেজের পাশেই বাংলাদেশ সরকারের সহযোগিতায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের অর্থায়নে এই বিশেষায়িত হাসপাতালটি পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান, ১০ ডিভিশন রামু সেনা নিবাসের বিগ্রেডিয়ার জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ আজহার, স্বাস্থ্য অধিদপ্তরেরঅতিরিক্ত মহাপরিচালকমিরজাদী সাবরিনা ফ্লোরা, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারশাহ রেজওয়ান হায়াত, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক আবু সুফিয়ান, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ।

এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. শামশু দৌজা, কক্সবাজার সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজিব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন ৮ এপিবিএন পুলিশের কমান্ডিং অফিসার পুলিশ সুপার শিহাব কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল শাকিল আহমেদ দাতা সংস্থা জাপান ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রতিনিধি উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য,স্থানীয় জনগোষ্ঠী ও ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের বিশেষায়িত এবং আধুনিক চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত “উখিয়া স্পেশালাইজড হসপিটাল” নামে হাসপাতালটি পরিচালনায় সরকারের দুটি প্রতিষ্ঠান এবং ইউএনএইচআর এর মধ্যকার গত ৩০ জুন ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...