সোমবার, ৪ মে ২০২৬

উখিয়ায় আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে নিয়োজিত ১৪ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ৭ শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

শুক্রবার ভোর রাতে দিকে উখিয়া থানাধীন কুতুপালং সাকিনস্থ রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-২/ইস্ট, সাব-ব্লক-বি/ডাব্লিউ/৬, ১ নং এজাহার নামীয় আসামী রফিক (২০) এর বসতঘরের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় বলে শনিবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম।

গ্রেফতারকৃতরা হলেন,কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্প-২/ইস্ট এর ডাব্লিউ/বি-ব্লকের মনির আহম্মদ এর ছেলে রফিক (২০), ও মৃত হোসেনের ছেলে মোঃ জলিল (৪৫)।

১৪ এপিবিএনের অধিনায়ক আরও জানান, বালুরমাঠ পুলিশ ক্যাম্পের কমান্ডার এ,কে,এম, এমরানুল হক মারুফ,সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার ভোর ৪ টার দিকে অভিযান পরিচালনা করে ধৃত আসামী রফিকের বসত ঘরের চাউলের ড্রামের ভিতরে ১ টি পুরাতন দেশীয় তৈরী ওয়ান শুটার গান (আগ্নেয়াস্ত্র) যার দৈর্ঘ্য-১২.৫ ইঞ্চি যাহার লোহার অংশ দৈর্ঘ্য ৮ ইঞ্চি কাটের বার্ট যুক্ত হাতলের দৈর্ঘ্য ৪.৫ ইঞ্চি ও ২ টি নীল রংয়ের জীপার প্যাকেট ৪ শত পিস ইয়াবাসহ অপর আসামী মোঃ জলিলকে আসামী রফিক এর ঘরে অবস্থানরত অবস্থায় তাহার দেহ তল্লাশি করে ২ টি নীল রংয়ের জীপার প্যাকেটে ৩শত পিস ইয়াবা জব্দ করে । তাদেরকে নিজ বাসায় হইতে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণে কর্তৃপক্ষের পরিদর্শন

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০...

উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা...

আরও পড়ুন

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

চকরিয়ায় বাস ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির এমআর নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশনের এলাকায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মিজান নামে ওষুধ কোম্পানির এমআর নিহত হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকাল...

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...