রবিবার, ১৭ মে ২০২৬

চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে সায়মা আকতার (১৫)‌‌ নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে।

শুক্রবার (১ জুলাই) সকালে উপজেলার বরইতলীয়া তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রী সায়মা উপজেলার বরইতলী ইউনিয়নের শান্তি বাজার এলাকার চা দোকানদার আবুল কাসেমের মেয়ে এবং ওই এলাকার আহমদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে মা বাবার সঙ্গে ক্ষেতের মরিচ বাছাইয়ের কাজ করার পর সকাল ১০ টার দিকে নিজ ঘরে রুমে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সায়মা আকতার। তবে কেন এমন ঘটনা ঘটেছে তার কারন তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খরব পাওয়ার পর থানা পুলিশকে খবর দেওয়া হয়। এই মৃত্যুকে আত্মহত্যা বলে ধারনা করেছেন তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, লাশের সুরতহাল রির্পোট তৈরি শেষে লাশ মা বাবার সম্মতিতে কবরস্থ করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই মদের উৎপাদন ও পাচার উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, একসময় সীমিত আকারে উপজাতিদের...