শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে আজ থেকে বসছে কোরবানির পশুর হাট

নিজস্ব প্রতিবেদক

চট্রগ্রামে আজ ১ জুলাই থেকে কোরবানীর পশুর হাটে শুরু বেচাবিক্রি। ১৭টি শর্তের ভিত্তিতে নগরে অস্থায়ী ৪টি কোরবানি পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া নগরে স্থায়ী হাট রয়েছে তিনটি। ফলে নগরীতে স্থায়ী ৩টিসহ মোট ৭টি হাট বসাতে পারবে এবার।

গত কয়েক বছরের মতো এবারও বন্দর নগরীর পশুর হাটে কোরবানির পশু কেনার ওপর কর অপরিবর্তিত থাকবে।

সূত্র জানিয়েছে, ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামে গরু আসার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দেশের নানা অঞ্চলের পাশাপাশি ভারত, নেপাল এবং মিয়ানমারের কিছু গরুও ঠাঁই পেয়েছে কয়েকটি খামারে। তবে দেশীয় গরু দিয়েই চট্টগ্রামের চাহিদা পূরণ সম্ভব বলে উল্লেখ করে সংশ্লিষ্ট খামারিরা বলেছেন, বাইরের গরুর সংখ্যা খুবই কম। খামারের সৌন্দর্যের জন্য দুয়েকটি করে বাইরের গরু রাখা হয়েছে।

মোহাম্মদ রাজ্জাক নামের কুষ্টিয়া থেকে আসা একজন গরু ব্যবসায়ী জানান, প্রচুর মানুষ গরু ছাগল দেখতে আসছেন। দরদামও করছেন। কিন্তু কিনছেন না।

অপর একজন ব্যবসায়ী বলেন, কোরবানির চাঁদ দেখা গেলে গরু-ছাগল কেনার একটি নিয়ম রয়েছে। তাই কোরবানির চাঁদ দেখা পর্যন্ত ক্রেতারা অপেক্ষা করছেন।

নতুন অনুমোদন পাওয়া অস্থায়ী হাটগুলো হলো- কর্ণফুলী গরুর বাজার, সল্টগোলা রেলক্রসিং সংলগ্ন হাট, দক্ষিণ পতেঙ্গার বাটারফ্লাই পার্কসংলগ্ন খালি মাঠ ও পতেঙ্গা লিংক রোড সংলগ্ন খেজুরতলা মাঠ। এছাড়াও তিনটি স্থায়ী হাট হচ্ছে- সাগরিকা বাজার, বিবিরহাট ও পোস্তারপাড় ছাগলের হাট।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামশুল তাবরিজ বলেন, গরুর হাটে পশু বিক্রয় মূল্যের ওপর পাঁচ শতাংশ কর দিতে হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম বলেন, করোনার সংক্রমণ কয়ায় ১৭টি শর্তের ভিত্তিতে নগরে অস্থায়ী ৪টি পশুর হাটের অনুমতি দেয়া হয়েছে। যে পশুর হাটগুলো বসানোর অনুমতি দেয়া হয়েছে তাদেরকে অবশ্যই সব শর্ত মানতে হবে এবং হাটগুলোর কারণে কোনভাবেই সড়কে যানজট সৃষ্টি করা যাবে না।

অস্থায়ী পশুর হাট বসানোর ক্ষেত্রে ১৭টি শর্ত হলো : অস্থায়ী পশুর হাট-বাজার প্রধান সড়ক থেকে ন্যূনতম ১০০ গজ দূরে সুবিধাজনক স্থানে বসাতে হবে। যাতে কোনো অবস্থায় প্রধান সড়কের যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয়। পশুর হাটের মাঠের চৌহদ্দির বাইরে এবং রাস্তায় কোনো পশু রাখা যাবে না বা খুঁটি স্থাপন করা যাবে না। করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার প্রতিরোধে পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, প্রবেশ ও বাহির পথে হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান-পানির ব্যবস্থা রাখতে হবে। হাটে একদিকে প্রবেশ এবং অন্যদিকে বের হওয়ার ব্যবস্থা রাখতে হবে। যাতে জটলা সৃষ্টি না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে। এছাড়া বৃদ্ধ ও শিশুদের পশুর হাটে প্রবেশ নিরুৎসাহিত করতে হবে। অনলাইনে পশু ক্রয়-বিক্রয়কে উৎসাহ প্রদান এবং হাটে ইজারাদাররা নিজস্ব পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন। হাটে পশুর সুস্থতা যাচাইয়ে ভেটেরিনারি চিকিৎসকের অবস্থান নিশ্চিত করতে হবে। বাজার এলাকা নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার প্রধান আসামি আবু তৈয়ব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪...

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন তার নাতনি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা...

চট্টগ্রামে লায়ন্স জেলার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

লায়ন্স ইন্টার‌ন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।সকাল ৯টায় বর্ষবরণ উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন আশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে লাশটি ভেসে এলে উদ্ধার...