চন্দনাইশে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ(৩০জুন) বৃহস্পতিবার রাতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের সুত্রধর পাড়া মালিতা পুকুরের ঘাটলা থেকে তাদের কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে তালা কাটার মেশিন লোহার চাপাতি কাঠের লাটি চাইনিজ কোরাল টসলাইট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার পশ্চিম এলাহাবাদ শামসুল আলমের ছেলে মো: সোহেল চৌধুরী বাপ্পী প্রকাশ রাফি(২৩), কাঞ্চনাবাদ ইউনিয়নের আবু সৈয়দের ছেলে মোঃ তারেক হাসান(২২), একই এলাকার আবুল কাশেমের ছেলে ইমতিয়াজ মাহমুদ সিজান(১৯),পশ্চিম এলাহাবাদ এলাকার আবু ছিদ্দিকের ছেলে রিয়াদ হাসান বাবু(১৯)।
এ বিষয়ে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিষয় টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
