বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চট্টগ্রামে রোহিঙ্গা দম্পতিসহ তিন মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগরের জানে আলম টাওয়ারের পাঁচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে রোহিঙ্গা দম্পতিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ।

বুধবার (২৯ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা উত্তর বিভাগ) মুহাম্মদ আলী হোসেন।

তিনি বলেন, মুহাম্মদ আলী হোসেন বলেন, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানে আলম টাওয়ারের ৫০২ নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে নুর আলম, হাছিনা বেগম ও হাছিনা বেগম মুন্নিকে গ্রেপ্তার করা হয়। তাদের ফ্ল্যাট থেকে বিভিন্ন ফার্নিচারের নিচে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৪ হাজার ৫০০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের চেকবই, মাদক কারবারের টাকায় কেনা ১০টি স্বর্ণের চুড়ি, ৬টি স্বর্ণের আংটিসহ বিভিন্ন ধরনের স্বর্ণের জিনিস জব্দ করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক নূর আলম ও তার স্ত্রী হাছিনা বেগম মিয়ানমারের নাগরিক। নূর আলমের বাবা-মা ও ভাই-বোন বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে। তারা মিয়ানমার থেকে অনেক দিন আগেই বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন। এরপর দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে বসবাসের আড়ালে ইয়াবার কারবার চালিয়ে আসছেন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, রোহিঙ্গা হলেও নূর আলম ও তার স্ত্রী হাছিনা বেগম মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের এনআইডি কার্ড ও জন্মনিবন্ধন তৈরি করে বাংলাদেশে অবস্থান করছেন। ইয়াবা বিক্রির মাধ্যমে অবৈধ আয় করে স্বর্ণালংকার, বিলাসবহুল মোবাইল সেট ও চট্রগ্রাম শহরে সম্পত্তি কিনেছেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে নগরের বায়েজিদ বোস্তামি থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...