সোমবার, ৪ মে ২০২৬

কর্ণফুলীতে এক শিক্ষকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে গলায় ফাঁস লাগিয়ে “জয় চ‍্যার্টাজি” (৫২) নামে এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তিনি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন।

জানা যায়, ভাড়া বাসার রুমে দরজা বন্ধ করে ওই শিক্ষক সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দুলাল মাহমুদ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিক্ষক জয় চ্যাটার্জী নানা রোগে ভুগছিলেন। দেনা পাওনায় অনেকটা জর্জরিত ছিলেন। তা ছাড়া তাঁর কোন স্ত্রী সন্তান ছিলো না। প্রথম স্ত্রী ডিভোর্সের পর আর বিবাহে বসেননি। কিছু দিন আগে উনার মা মারা যান। সবমিলিয়ে অনেকটা হতাশা আর ডিপ্রেশনে ভুগেছিলেন বলে ধারণা পাওয়া যায়।

ওসি দুলাল মাহমুদ বলেন, শিক্ষকের আত্মহত্যার বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে পোস্টমর্ডেম করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো জানা যায়, ওই শিক্ষক কয়েক বছর আগেও কর্ণফুলী নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সে সময় নদীতে থাকা মাঝিরা তাঁকে উদ্ধার করে প্রাণে বাঁচান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে...

আরও পড়ুন

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত শনিবার নাহার কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এতে চরম...

চট্টগ্রামে ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ, ব্যবসায়ীর ১১ বছর কারাদণ্ড

চট্টগ্রাম নগরীর এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে ৪৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৮৮৫ টাকা অর্থ আত্মসাতের মামলায় গিয়াস উদ্দিন ওরফে কুসুম...

সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপ-ট্রাকের সংঘর্ষে ৭ নির্মাণ শ্রমিক নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ রবিবার (৩ মে) ভোর ৬টার দিকে মহাসড়কের দক্ষিণ...