শনিবার, ১৬ মে ২০২৬

৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আ'লীগের ত্রি- বার্ষিক সম্মেলন

আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় লাভ করতে হবে: হানিফ 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এম.পি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় লাভ করতে হবে। এই চট্টগ্রাম থেকেই আগামী নির্বাচনে বিজয়ের সূচনা করতে হবে। এই চট্টগ্রাম থেকেই আমরা বিজয় কেতন উড়াবো।  

আজ ২৮ জুন দুপুরে দক্ষিণ পতেঙ্গা বাটার ফ্লাই পার্কে ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাহবুব উল আলম হানিফ এমপি বলেন,আওয়ামী লীগ ভোগ বিলাসের দল নয়। আমাদের নেতাকর্মীদের মাঠে নামতে হবে। দলকে শক্তিশালী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে যে অভাবনীয় উন্নয়ন- ব্যাওক সাফল্য তা জনগণের দৌরগৌড়ায় পৌঁছে দিতে হবে।সংগঠনকে শক্তিশালী করে জনগণের মন জয় করতে হবে।

আজ পর্যন্ত বাংলাদেশের সকল মহৎ অর্জন ও সাফল্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমেই অর্জিত হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের ধারাবাহিকতায় যে’কটি নিদর্শন রেখে গেছেন তার মধ্যে প্রধানতম প্রমত্তা পদ্মার বুকে বহুমুখী সেতু নির্মাণ। তাই পৃথিবী আজ অবাক বিস্ময়ে তাকিয়ে রয়, শেখ হাসিনা ও বাংলাদেশের দিকে। অথচ স্বাধীনতা, বাংলাদেশ এবং পদ্মা সেতুও চায়নি, তারা এই সেতুকে নিয়ে ষড়যন্ত্রের অশুভ খেলা শুরু করেছে। প্রশ্ন জাগে পদ্মা সেতুর নাট বল্টু খুলে নেওয়ার পেছনে তাদের ইন্ধন রয়েছে কি-না।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের জন্মের পর থেকে তাকে ধ্বংস করার জন্য নানাভাবে প্রাসাদ ষড়যন্ত্র হয়েছে। কিন্তু প্রকৃতির নিয়মেই আওয়ামী লীগ ধ্বংস হয়নি। বরং অধিকতর শক্তিশালী হয়ে টিকে ছিল, টিকে আছে এবং টিকে থাকবে। কারণ আওয়ামী লীগের ক্ষমতার উৎস বন্দুকের নল নয়, জনগণ। মাছ যেমন পানির মধ্যে পরমায়ু পায়, ঠিক তেমনিই আওয়ামী লীগ জনগণের মাঝে পরমায়ু পেয়েছে। তাই আমাদের মনে রাখতে হবে জনগণ যতদিন আওয়ামী লীগকে ক্ষমতায় চাইবে, ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। এর আগে যারা অবৈধভাবে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক পন্থায় ক্ষমতা থেকে আওয়ামী লীগকে ধাক্কা দেওয়ার অপচেষ্টা করবে জনগণই তাদের ধ্বংস করে দেবে এবং ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করবে। চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাংগঠনিক সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, একনাগারে ১৪ বছর আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকায় আত্মতুষ্টি ও অতিরিক্ত আত্মবিশ্বাসের অবকাশ নেই। কেননা আজ দেশ ও জাতির বিরুদ্ধে দেশ-বিদেশে নানামুখী চক্রান্তের জাল বোনা হচ্ছে। আমাদের অগোচরে কোন অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে তৃণমূলস্তরের নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে। এই তৃণমূলস্তরটি হলো আওয়ামী লীগের মূল শক্তি। তাদেরই প্রধান দায়িত্ব সমাজে যেন অপশক্তির বীজ বপিত না হয় এবং মাটি খুঁড়ে অপশক্তির বীজ তুলে ফেলে সমাজকে পাপ, অনাচার ও কলুষতামুক্ত করতে হবে। তিনি আরো বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ শক্তি ও সক্ষমতা বিচার-বিবেচনায় সব সময় সক্রিয় ও গতিশীল এবং দল ও জাতির কঠিন সময় ও দূর্দিনে কখনো কক্ষচ্যূত হয়নি এবং রাজপথেই সক্রিয় ছিল ও আছে। এ ধারাবাহিকতা অবশ্যই রক্ষা করতে হবে।

সম্মেলনের উদ্বোধক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে এত অর্জন, সাফল্য ও উন্নয়ন আর কোন আমলে হয়নি। অথচ ঈর্ষান্বিত একটি মহল যাদের জন্ম ক্যান্টমেন্টে এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করে অতীতে জনগণকে জিম্মি করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে, তারা কিন্তু এসব কিছুই দেখেন না, তারা চোখ থাকিতে অন্ধ। এরা মিথ্যাচারে পটু। তাই বলতে হয়, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নি:শ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস”। তাই নাগিনী ফণা তোলার আগেই তার বিষদাঁত উপড়ে ফেলতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কেন্দ্রের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী সংগঠনের স্তর ও কাঠামোকে বিনির্মাণ করে চলেছে। আমরা সাংগঠনিক সুদৃঢ় ঐক্য ও শৃঙ্খলাকে যথাযথ অনুসরণ করে চলেছি। এ ক্ষেত্রে কখনো ব্যত্যয় ঘটতে দেওয়া হয়নি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ সালের শেষের দিকে অথবা ২০২৪ সালের প্রথম দিকে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন দেশ ও জাতির জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসেবে গড়ে তুলে সংগঠনের তৃণমূলস্তরের কাঠামো ও নেতৃত্ব সৃষ্টিতে উদ্যোগী হয়েছে। মহানগর আওয়ামী লীগের ব্রত ও একমাত্র লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নগরীর পূর্ণাঙ্গ তিনটি এবং তিনটি আংশিক আসন সহ মোট ৬টি আসনে কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তাঁর বিজয় শতভাগ নিশ্চিত করা- এই ব্রত ও লক্ষ্য পূরণে মহানগর আওয়ামী লীগ তৃণমূলস্তরে নতুন রক্তের সঞ্চালন ঘটাতে আগ্রহী। আমরা চাই তৃণমূলস্তরের নেতৃত্বের ক্ষেত্রে প্রবীণ ও অভিজ্ঞদের সাথে নতুনের মেলবন্ধন ঘটাতে।

পতেঙ্গার বাটার ফ্লাই পার্কে পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছালেহ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, পতেঙ্গ থানা আওয়ামী লীগের আবদুল হালিম, এম.এম ইসলাম।

সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সুনীল কুমার সরকার, উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব শফর আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক হাজী আবু তাহের, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য জাফর আলম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

উন্নয়নের নামে দেশের মানুষের অর্থ তছরুপ করা হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখেছি...

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র...

বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের আত্মপ্রকাশ

চট্টগ্রামে কর্মরত বোয়ালখালীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের নিয়ে বোয়ালখালী সাংবাদিক ফোরাম-চট্টগ্রামের...

ঈদগাঁওতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে উদযাপিত হয়েছে কক্সবাজারের ঈদগাঁও...

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

লামার ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের...

ঘুমধুমে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এবার উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস...