সোমবার, ৪ মে ২০২৬

ভিড় কম, টোল প্লাজায় বাসচালকদের ‘স্বস্তি’

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু চালুর তৃতীয় দিন সকালেও যানবাহনের চাপ কিছুটা কম দেখা গেছে। মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয়ার পর পিকআপ ভ্যান বন্ধ করায় মূলত দূরপাল্লার বাসগুলো অনায়াসে টোল দিয়ে সেতু পার হতে পারছে। এতে স্বস্তির কথা জানিয়েছেন বাসচালকেরা।

মঙ্গলবার (২৮ জুন) সকালে পদ্মা সেতুতে গিয়ে দেখা যায়, ভোর থেকে ঢাকা ছেড়ে যাওয়া ও ঢাকামুখী ছোট-বড় যানবাহন চলাচল করছে। টোলপ্লাজায় নেই তেমন ভিড়। যাত্রীবাহী বাসের সংখ্যাও তুলনামূলক কম।

খুলনাগামী বাসের চালক ফরিদ মোল্লা বললেন, ‘সোমবার পিকআপে করে মোটরসাইকেল পার করলেও আজকে সেতু দিয়ে মোটরসাইকেল বহনকারী পিকাআপ চলাচল করতে দেয়া হচ্ছে না। তাই ভিড় কম মনে হচ্ছে। আমাদের সুবিধা হয়েছে। বেশি সময় লাগছে না। ’

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর ২৬ জুন ব্যাপক বিশৃঙ্খলায় দেখা দেয়। নিয়ম ভেঙে সেতুতে ছবি তোলা, টিকটক বানানো, নাটবল্টু খোলা থেকে শুরু করে টোল প্লাজার ব্যারিয়ার ভাঙা ও মালামাল-যন্ত্রপাতি চুরির মতো অভিযোগ ওঠে। এ ছাড়া মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়।

সেতুতে এমন বিশৃঙ্খলা দেখে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। নতুন ঘোষণায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে চলবে না মোটরসাইকেল। ছবি তুললে গুনতে হবে জরিমানা।

এরপর সেনাবাহিনী টহল শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা...

চট্টগ্রামে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস

চট্টগ্রামে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সবজির দাম। মাত্র...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপিত হওয়ায় মানুষ উপকৃত হবে: আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই প্রথমবারের মতো...

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি নিয়ে সড়ক অবরোধ; ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীর্ঘ আট বছর পর নতুন জেলা কমিটি ঘোষণার পরপরই...

“জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই”- চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে...

আরও পড়ুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তরুণদের সম্ভাবনার দুয়ার খুলবে”: প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি।শনিবার ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) বিকাল ৫টায় নগরীর রিকাবিবাজারে সিলেট...

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (২ মে) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিগত বছরগুলোতে বন্ধ হওয়া...