রবিবার, ৯ আগস্ট ২০২৬

চোরাই গাড়ি চক্রের প্রধানসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে বহদ্দারহাট এলাকা হতে চোরাই গাড়ি ছিনতাই চক্রের “রাসেল সিন্ডিকেট” এর প্রধান রাসেলসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।এ সময় একটি চোরাই সিএনজি জব্দ করা হয়।

রবিবার (২৬ জুন) দিবাগত রাত সোয়া ১২টায় চান্দগাঁও থানার বহদ্দারহাট আরকান রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বিতলং গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. রাসেল (২৬), সীতাকুণ্ড থানার ছোট কুমিরার মৃত রেণু মিয়ার ছেলে বেলাল (২৩) ও একই থানার উত্তর ফেদায় নগর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. সোহেল (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, গত ১০ জুন দিবাগত রাত সাড়ে ১২টায় বায়েজিদ থেকে আব্দুল ওয়াজেদ নামে এক ব্যক্তির একটি সিএনজি অটোরিকশা চুরি হয় । তিনি এ ঘটনায় মামলা দায়েয়ের পর র‌্যাবের কাছেও একটি অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাতে বহদ্দারহাট আরকান রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় চেকপোস্টের দিকে আসা একটি সিএনজিসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে ভুক্তভোগী সিএনজিটি শনাক্ত করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানায় এবং চুরির কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...