রবিবার, ৯ আগস্ট ২০২৬

আনোয়ারার চাঞ্চল্যকর আশরাফ হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারায় ছাত্রলীগ কর্মী আশরাফ উদ্দিন ইমন হত্যা মামলার চতুর্থ আসামি অংকন নন্দী(২০)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুন ) রাত দশটার দিকে কোতোয়ালি থানাধীন কাজী ডেইরি এলাকা থেকে আশরাফ এর সহপাঠীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ছাত্রলীগ নেতা মিজানুর রহমান আসিফ বলেন, সন্ধ্যায় আমরা কাজী ডেইরি এলাকায় এম এ আজিজ স্টেডিয়ামে গানের কনসার্ট দেখতে যাই । সেখানে আশরাফ হত্যা মামলার চতুর্থ আসামী অংকনকে দেখি। তাকে ধাওয়া করে ধরে কোতোয়ালি থানায় সোপর্দ করি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম এস দিদারুল ইসলাম জানায়, আশরাফ হত্যা মামলার চতুর্থ আসামিকে কোতোয়ালি থানায় গ্রেফতার করা হয়েছে এমন খবর শুনেছি। বিষয়টি আমরা দেখছি।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবির জানান, অংকন নন্দী নামে এক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। খবর পেয়েছি সে হত্যা মামলার আসামি। সংশ্লিষ্ট বিষয়ে আনোয়ারা থানাকে অবহিত করা হয়েছে। থানা থেকে ফোর্স আসলে আসামিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য , গত ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারী শুক্রবার রাতে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী আশরাফ উদ্দিন খুন হন। নিহত আশরাফ উদ্দিন নোয়াখালী জেলার মাইজদী এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। তিনি দিলোয়ারা জাহান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী । পরের দিন ২০ ফেব্রুয়ারি শনিবার আশরাফের বাবা মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক নয়ন সরকারসহ ৫ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...