কক্সবাজারের কুতুবদিয়ায় লবণের গর্তে পড়ে ফাহিম নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ২৫ জুন বিকেলে উপজেলার লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়া গ্রামে মৃত্যুর ঘটনাটি ঘটেছে। নিহত শিশুটি ওই এলাকার নুর আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশু ফাহিম তার চাচাতো বোনের সাথে বাড়ির অদুরে বীজতলা পাহারা দিতে যায়। বিকেলে বাড়ি ফেরার পথে চাচাতো বোনের অগোচরে লবণের গর্তে পড়ে যায় শিশুটি। খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহযোগীতায় শিশুটিকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া হাসপাতালের ডাক্তার নেছারুল করিম বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
