শনিবার, ১৬ মে ২০২৬

রাঙ্গুনিয়ায় অজগর উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় লোকালয়ের পাশ থেকে একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। 

শনিবার (২৫ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আন্ন সিকদার পাড়া এলাকা থেকে ১০ ফুট ৫” দৈর্ঘ্যের প্রায় ৮-১০ কেজি ওজনের এ অজগরটি উদ্ধার করা হয়েছে। 

এতে উদ্ধারকর্মী ছিলেন শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকোপার্কের সিল্টন দে ও মাসুদ রানা। উদ্ধারের সময় সিল্টন দে’র কপালে কামড়ে দেয় ওই অজগরটি। তবে সিল্টন দে স্থানীয় একজন চিকিৎসক থেকে চিকিৎসা সেবা নিয়ে বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিট কর্মকর্তা পিকে ধর নবীন।

তিনি বলেন, “আজ দুপুর ২টার দিকে আন্ন সিকদার পাড়া এলাকা থেকে এ অজগর সাপটির বিষয়ে তথ্য পেয়ে বিকাল ৪টার দিকে আমরা সাপটিকে উদ্ধার করে শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকোপার্কে নিয়ে আসি। অজগরটির স্বাস্থ্য পরীক্ষা করে আগামীকাল এ সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে”।

স্থানীয় সূত্রে জানা গেছে, “আন্ন সিকদার পাড়া এলাকার স্থানীয় মো. আমজাদ ও ওয়াহিদ গাছ কাটার কাজে গেলে লোকালয়ের একজন মহিলা এ অজগরটি বাঁশঝাড়ে দেখেছেন বলে জানান তাদের। স্থানীয়রা বাঁশঝাড়ের কয়েকটি বাঁশ কেটে এ অজগরটিকে নামিয়ে গলায় রশি দিয়ে বেঁধে রাখা হয়। পরে খবর পেয়ে বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বিট কর্মকর্তা পিকে ধর নবীনসহ, পার্কে কর্মরত হাসিবুর রহমান ও ফোরকানের নেতৃত্বে শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকোপার্কের বাগান মালী সিল্টন দে ও মাসুদ রানা এ অজগরটি উদ্ধার করে পার্কে নিয়ে আসে। তবে উদ্ধারের সময় সিল্টন দে’র কপালে কামড়ে দেয় ওই অজগরটি।

উদ্ধারকর্মী সিল্টন দে জানান, “কোদালা বিট কর্মকর্তা পিকে ধর নবীনের নেতৃত্বে পার্কের বাগান মালি আমি ও মাসুদ রানাসহ দুজনেই এ অজগরটি উদ্ধার করতে যাই। আমরা সাপটিকে ধরে একটি বস্তায় তার ঢুকিয়ে দেই কিন্তু লেজ ধরে পুরোপুরি বস্তায় ঢুকাতে গিয়ে অজগরটি হঠাৎ আমার কপালে কামড়ে দেয়। এরপরও এ অজগরটিকে আমরা উদ্ধার করে পার্কে নিয়ে আসি। এরপর স্থানীয় ডাঃ তাপসের কাছে চিকিৎসা নিয়েছি আমি এবং সুস্থ আছি”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বুদ্ধজয়ন্তী ও বোধিমেলা উদযাপন

চট্টগ্রামের বোয়ালখালীতে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা, বোধিমেলা...

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায়...

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত শাহ ও সেলিনা আলম ২য়...

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সেবাবান্ধব করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ, গতিশীল ও ব্যবসাবন্ধব করতে টাইম...

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতাকর্মীর পদত্যাগ

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা...

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষকদের প্রীতি ম্যাচে নাইক্ষ্যংছড়ি দলের জয়

“খেলাধুলা শুধু নিয়ম মানার শিক্ষা দেয় না, এটা শেখায় কিভাবে নিয়মের ভেতর থেকেও সেরা হতে হয়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

নতুন কুঁড়ি স্পোর্টসে চ্যাম্পিয়ন বাঁশখালী ক্রিকেট দলের সাথে পাপ্পার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্ট এর উপজেলা পর্যায়ের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালী উপজেলা দল। আজ শুক্রবার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার...

লামার ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের...