স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আজ আনন্দ আয়োজন হয়েছে চট্টগ্রামে।
সকালে উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে প্রশাসন সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনগুলো।
প্রতিনিধিদের পাঠানো খবর:
বান্দরবান প্রতিনিধি জানান, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু শুধু রড সিমেন্টের কাঠামো নয়,এটি বাংলাদেশের অহংকার,পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এদিকে দেশের অন্যান্য জেলার মতো স্বপ্নের সেতু উদ্বোধন উপলক্ষে পার্বত্য বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে গ্রহন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজন।
২৫ শে জুন শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলার সকল সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে জরো হতে থাকে।
এবং সকলে একত্রিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়ে বর্ণাঢ্য আয়োজনে অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী বেলুন উড়িয়ে এবং মনোরম আনন্দ র্যালি মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের যাত্রা শুরু করেন,শোভাযাত্রার সৌন্দর্য বৃদ্ধি করে জেলা পুলিশের বাদক দল এবং এর নেতৃত্বে দেন জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম। অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য আব্দুর রহিম চৌধুরী,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর,জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ,মোজাম্মেল হক বাহাদুর,পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ সহ আওয়ামীলীগের জেলার সিনিয়র নেতৃবৃন্দ।জেলা প্রশাসনের সুত্রে জানানো হয় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সন্ধ্যায় জেলার জনপ্রিয় সাংস্কৃতিক শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

চন্দনাইশ প্রতিনিধি আবু তালেব আনচারী জানান, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করেন চন্দনাইশ থানা পুলিশ।
শনিবার দুপুর ১২টার সময় চন্দনাইশ থানা সামনে থেকে শুরু হয়ে আনন্দ র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক করে পুনরায় থানা কম্পান্ড এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন , তদন্ত (ওসি ) শফিকুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা হাবিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুল আলম খোকা, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক এম কায়ছার উদ্দীন চৌধুরী পৌর সভা যুবলীগের আহবায়ক সিরাজুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক লোকমান হাকিম বরমা৷ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু,আমিন আহমদ চৌধুরী রোকন,আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন চৌধুরী, এডভোকেট খোরশেদ বিন ইসহাক, এস এম সায়েম আহামদুর রমান সাতবাড়ীয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি লিপি আকতার।
এ সময় চন্দনাইশ থানা পুলিশ সদস্যগণ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সুশীল সমাজের লোক জন উপস্থিত ছিলেন। পড়ে থানা পুলিশের পক্ষ থেকে মিষ্টি বিতরন করা হয়।

চকরিয়া প্রতিনিধি মোহাম্মদ রিদুয়ান হাফিজ জানান, ” আমার টাকায় আমার সেতু” বাংলাদেশের পদ্মা সেতু এই শ্লোগানকে ধারন করে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের আয়োজনে পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে আজ শনিবার সকালে থানা কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রার র্যালি বের করা হয়েছে। র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক উপ- সড়ক প্রদক্ষিণের পর থানার সেন্টারে এসে মিলিত হয়। র্যালিতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, ওসি তদন্ত মো:জোয়েল ইসলাম, অপারেশন অফিসার রাজীব সরকার, চকরিয়া থানা পুলিশের সকল কর্মকর্তাসহ স্থানীয় নানা শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রাঙ্গুনিয়া থানার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে র্যালিটি রাঙ্গুনিয়া থানা প্রাঙ্গন থেকে শুরু করা হয়। এটি কাপ্তাই সড়কের রোয়াজারহাট প্রদক্ষিণ শেষে থানা গেইটে এসে শেষ হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, থানার ওসি মো. মাহবুব মিল্কী।
উপস্থিত ছিলেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীসহ উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ধর্মীয় ও পেশাজীবি নেতৃবৃন্দরা।

বিলাইছড়ি (রাঙ্গামাটি)প্রতিনিধি সুজন কুমার তঞ্চঙ্গ্যা জানান, স্বর্নিভর প্রতীক স্বাধীনতা ৫০ বছরের সর্বোচ্চ অর্জন জননেত্রী শেখ হাসিনার পদ্মা সেতু সারা দেশের মত আড়ম্বরপূর্ণ পরিবেশে ভার্চুয়ালী অনলাইন মাল্টিমিডিয়ার মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপভোগ করলো বিলাইছড়ি উপজেলাবাসী।
শনিবার(২৫ জুন) সকাল ১০ টায় মুন্সীগঞ্জে মাওয়া প্রান্ত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য বিলাইছড়ি উপজেলার আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ ভিড় জমায় উপজেলা মিলনায়তনে।
বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালী দেখার সকলের সুযোগ তৈরি হয়।এতে বক্তব্য রাখেন বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, উপজেলা আওয়ীলীগের সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী ও সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শান্তি ময় দেওয়ান,যুগ্ন সম্পাদক প্রহর কান্তি চাকমা, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ময়না চাকমা, সাংগঠনিক সম্পাদক অংশেপ্রু মার্মা (বেলাল) ও ভদ্রসেন চাকমা, মোঃ ফিরোজুর রহমান( বাবলু রানা) এবং উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক থুইপ্রু মার্মা (আকাশ) উপজেলা ছাত্র লীগের সভাপতি উষামং মার্মা সহ প্রায় সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সকালে উদ্বোধনের আগে উপজেলা আওয়ামী লীগের অফিস হতে দলের নেতা – কর্মীদের নিয়ে একটি আনন্দ র্যালি বের করে উপজেলা মিলনায়তনে সামনে এসে শেষ করে।
পরে বিমান বাহিনীর মনোজ্ঞ প্রদর্শনীসহ সকল প্রদর্শনী উপভোগ করা হয়।
কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি ঝুলন দত্ত জানান, আমার টাকায় আমার সেতু,বাংলাদেশের পদ্মা সেতু “এই প্রতিপাদ্যেকে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালির আয়োজন করে রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ। শনিবার এই উপলক্ষে আনন্দ র্যালিটি কাপ্তাই থানাধীন বড়ইছড়ি সদরে অনুষ্ঠিত হয়।
উক্ত আনন্দ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব। এসময় কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন সহ থানার অফিসার, পুলিশ সদস্য ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে কাপ্তাই থানা কার্যালয়ে উপস্থিত সকলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি উপভোগ করেন।

রাউজান প্রতিনিধি রায়হান ইসলাম জানান, স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।দেশের দক্ষিনাঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম খরশ্রোতা পদ্মা নদীর উপর নিমার্ন কাজ শেষ হওয়ার পর ২৫ জুন শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর উদ্বোধনী অনুষ্টান টেলিভিশনের মাধ্যমে ডিসপ্লেতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রদর্শন করা হয়। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্টান উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের যৌত উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয় । আনন্দ শোভাযাত্রাটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে রাউজান থানা প্রদক্ষিন করে উপজেলা ভবনে গিয়ে শেষ হয়। এসময় রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রাউজান পৌরসভার কাউন্সিলর বশির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলম চৌধুরী,স্বপন দাশ গুপ্ত, কাজী ইকবাল, সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ন সম্পাদক চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া,আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী,পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, আলমগীর আলী, জানে আলম জনি, আজাদ হোসেন, চেয়ারম্যান শফিকুল ইসলাম,আব্বাস উদ্দিন আহম্মদ,সৈয়দ আবদুল জব্বার সোহেল, সাহাবুউদ্দিন আরিফ, রবিন্দ্র লাল চৌধুরী, আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু,মোহাম্মদ বাবুল মিয়া,নিজাম উদ্দিন আহম্মেদ চৌধুরী,রোকন উদ্দিন,যুবলীগ নেতা সুমন দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলুসহ আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আনোয়ারা প্রতিনিধি জানান, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনোয়ারায় উপজেলা আওয়ামীলীগ ও থানা প্রশাসনের উদ্যোগে পৃথক দুইটি বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৫ জুন) বেলা ১১ টায় আনোয়ারা সরকারি কলেজ মাঠ থেকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এই র্যালী বের করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক এমএ মালেকের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালীতে অংশ নেনে, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল,সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান কলিম উদ্দিন, আমিন শরিফ, এম এ কাইয়ুম শাহ, মো. ইদ্রিস,যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, সদস্য সচিব অনুপম চক্রবর্তী বাবুসহ আওয়ামীলীগ,যুবলীগ,শ্রমিকলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মী।
অপর দিকে আনোয়ারা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য একটি র্যালী থানা চত্ত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরাই থানা চত্ত্বরে এসে শেষ হয়। এসময় র্যালীতে অংশ নেন , সহকারী পুলিশ সুপার (আনোয়ারা-বাঁশখালী সার্কেল) হুমায়ন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার, ওসি(তদন্ত) ছৈয়দ ওমর,মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান, ইউপি সদস্য, সমাজ কর্মীসহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ ছাড়া আনোয়ারা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেন।

মিরসরাই প্রতিনিধি জানান,দেশের ঐতিহাসিক স্থাপনা পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারা দেশের ন্যায় মিরসরাইয়েও আনন্দ র্যালী, সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার (২৫ জুন) সকাল ১০ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠান দেখানো হয়। বেলা ১২টায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং মিরসরাই থানা ও জোরারগঞ্জ থানার উদ্যোগে আনন্দ র্যালী বের করা হয়।
কর্মসূচীগুলোতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমেদ, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ভূঁইয়া সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে পদ্মা সেতু উদ্বোধনীয় অনুষ্ঠা দেখানো হয়।
